+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জমি মাফিয়াদের সিন্ডিকেট অফিসের বাইরে ধর্না

Ad Image
Ad Image

জমি মাফিয়াদের সিন্ডিকেট অফিসের বাইরে ধর্না

admin April 19, 2025

আমার কথা, অন্ডাল, ১৯ এপ্রিল:

জাল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে পারিবারিক জমি আর জমি মাফিয়া সিন্ডিকেট এই কাজ করেছে বলে অভিযোগ দম্পতির। প্রতিবাদে সিন্ডিকেটের অফিসের বাইরে ধর্নায় বসলেন দম্পতি, তাদের সমর্থনে এগিয়ে এলেন বাসিন্দাদের একাংশ। কাজোরা গ্রামের ঘটনা।

জমি মাফিয়াদের দৌরাত্মের কীর্তির কথা একের পর এক প্রকাশ্যে আসছে কাজোরা গ্রামে। কখনো মৃত ব্যক্তির নামে নকল আধার কার্ড বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যের জমি। কখনো আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নকল নথি বানিয়ে বিক্রি করা হয়েছে জমি। গত কয়েকদিনে কাজোরা গ্রামে এরকম বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এইসব কাজ করার অভিযোগ উঠেছে আর, আর ডেভলপার নামে একটি সংস্থার বিরুদ্ধে। সংস্থাটির মালিক কাজরা গ্রামের বাসিন্দা, রতন বর্ণওয়াল ও রাজীব মন্ডল বলে স্থানীয়দের অভিযোগ। তারাই অসৎ উপায়ে এলাকার বেশ কিছু বাসিন্দার জমি তাদের অজান্তে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার একই অভিযোগে সরব হন কাজোরা গ্রামের বাসিন্দা দম্পতি সমর চক্রবর্তী, প্রিয়া চক্রবর্তীরা। তারা অভিযোগ করেন কাজোড়া মোড় থেকে কাজরা গ্রাম যাওয়ার রাস্তায় হরিশপুর মৌজার ১০৪ নম্বর দাগে তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি তারা জানতে পারেন নকল নথি বানিয়ে সেই জমি রাজিব ও রতনরা বিক্রি করে দিয়েছে অন্য লোককে। আইনের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ তাদের। শনিবার ১১ টা নাগাদ ওই দম্পতি অন্ডাল থানা সংলগ্ন আর আর ডেভলপার অফিসের বাইরে ধরনায় বসেন। তাদের সমর্থনের ধর্নায় যোগ দেন বাসিন্দাদের কয়েকজন । বারোটা পর্যন্ত চলে ধর্ণা। জমি রক্ষা কমিটির পক্ষে সুবীর মন্ডল বলেন রতন বর্নওয়াল, রাজিব মন্ডল রা বেআইনিভাবে অনেকের জমি বিক্রি করে দিয়েছে অন্যজনকে। আমরা চাই যারা প্রতারিত হয়েছে তারা তাদের জমি ফিরে পাক। প্রশাসন সহযোগিতা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা। অভিযুক্ত রতন বর্ণওয়াল, রাজিব মন্ডলকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 455
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN