অভিষেককে আটক করল দিল্লি পুলিশ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
আমার কথা, আসানসোল, ৩ অক্টোবর:
কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে। একশ দিনের কাজের অন্তর্গত আবাস যোজনা, সড়ক যোজনার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সেই প্রাপ্য টাকার দাবিতে তৃণমূল কংগ্রেস থেকে দিল্লি চলো ডাক দেওয়া হয়। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্ণা মঞ্চ করে সেখানে প্রতিবাদে সরব হয় তৃণমূল। নেতৃত্ব দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে চান। কিন্তু অভিযোগ আড়াই ঘন্টা অপেক্ষার পরেও তিনি দেখা করেননি। এরপরেই দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় সাথে অভিষেক সহ অন্যান্য সাংসদ ও বিধায়কদের আটক করে। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে প্রতিবাদে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা।
সেই আঁচ এসে পড়ল এই জেলাতেও। আসানসোলে নিয়ামতপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা।



