‘এক পেড় মা কে নাম’ শীর্ষক অনুষ্ঠানে দুর্গাপুরে পূর্ব ইন্টারন্যাশানাল স্কুল
আমার কথা, দুর্গাপুর, ৫ জুনঃ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুরের কমলপুরে পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলের উদ্যোগে একটি বৃক্ষরোপন কর্মসূচী নেওয়া হয়েছিল। সাথে ছিল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংঠন, যারা ‘সেভ দ্য এনভায়রনমেন্ট’ (STE) কর্মসূচীতে দুর্গাপুরে ‘এক পেড় মা কে নাম’ জাতীয় প্রচারণার আওতায় এই বৃক্ষরোপণ অভিযান শুরু করে। এই উদ্যোগটি ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য এবং স্থায়িত্ব উন্নত করতে সহায়তা করার লক্ষ্যে কাজ করছে। এই বৃক্ষরোপন অনুষ্ঠানের জন্য পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলের তরফে একটি জমি উপলব্ধ করা হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং আগামী দিনগুলিতে এই অভিযানকে সফল করার জন্য স্কুল সর্বতোভাবে পাশে থাকবে বলে জানান স্কুলের অধ্যক্ষ সুব্রত মুখোপাধ্যায়।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল কান্ত শর্মা, ছিলেন রবীন্দ্র নারায়ণ কৌল এবং বিদ্যালয়ের পরিচালক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায়। চারা রোপণের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল এবং অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ জনসাধারণ এবং অনেক শিশু অংশগ্রহণ করেছিল, যারা উৎসাহের সাথে বিভিন্ন জাতের ১০০ টিরও বেশি গাছ রোপণ করেছিল।



