মনোনয়ন পত্র জমা করলেন রাহুল সিনহা, মঙ্গলকামনায় দুর্গাপুরে যজ্ঞ
admin
March 6, 2026
আমার কথা, ৬ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
রাজ্যসভার সদস্যের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তার জয়লাভের প্রার্থনা দুর্গাপুরে। শুক্রবার দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরে যজ্ঞ হয় ও পুজো হয়। বিজেপি নেতা কল্যাণ দুবে বলেন,”রাহুল সিনহা বর্ষিয়ান বিজেপি নেতা। তিনি কেন্দ্রীয় রাজ্যের একাধিক পদাধিকারের দায়িত্বে ছিলেন। রাহুল সিনহা রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জয়লাভ করলে মানুষের পাশে থাকবেন বলেও আমরা আশাবাদী।”



