কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু রেল কর্মীর , বিক্ষোভ সহ কর্মীদের
আমার কথা, অন্ডাল, ২৫ জুনঃ
অন্ডালের বক্স এন্ড ডিপো ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক রেল কর্মীর। মৃতের নাম বিদ্যুৎ দে। জানা যায় মৃত ব্যক্তি ধানবাদের রাজগঞ্জ এলাকার বাসিন্দা। রেলের হাসপাতাল চত্বরে বিক্ষোভ তার সহকর্মীদের।
বুধবার বিকেল চারটে নাগাদ অন্ডাল রেলের বক্স এন্ড ডিপো ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় বিদ্যুৎ দে (৩৫) নামে এক রেল কর্মীর। সহকর্মীরা জানান প্রচন্ড বৃষ্টিতে সেডে জল জমা ছিল আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হন বিদ্যুৎবাবু। আহত বিদ্যুৎকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় ব্যয় হয় বলে অভিযোগ। সময় মত পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স, স্ট্রেচার। শশীরঞ্জন কুমার নামে মৃত্যের এক সহকর্মী জানান, এই দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী। অব্যবস্থার কারণে দুর্ঘটনাস্থল থেকে বিদ্যুৎকে রেলের হাসপাতালে আনতে অনেকটাই সময় নষ্ট হয় । হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন । সহকর্মীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। তারা হাসপাতালে বাইরে বিক্ষোভ দেখায় । দুর্ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। উজ্জ্বলকান্ত কুমার নামে অন্য এক সহকর্মী বলেন, বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুৎপৃষ্ট হওয়ার ভয় থাকে । বারবার কর্তৃপক্ষকে সেকথা জানিয়েও কোনো কাজ হয়নি। আর সে কারণেই আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল। বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল এক সহকর্মী।



