+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একা ঘরে খুন রেলকর্মীর স্ত্রী, নেপথ্যে লুটপাট নাকি ষড়যন্ত্র?

Ad Image
Ad Image

একা ঘরে খুন রেলকর্মীর স্ত্রী, নেপথ্যে লুটপাট নাকি ষড়যন্ত্র?

admin April 3, 2025

আমার কথা, চিত্তরঞ্জন, ৩ মার্চ:

ভর সন্ধ্যাবেলায় চিত্তরঞ্জন শহর রক্তাক্ত হয়ে উঠল।রেল শহরে এক গৃহবধূর হত্যাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়। ২৮ নং রাস্তার ৪৬/২ডি বাড়িটিতে এক গৃহবধূর রক্তাক্ত মৃত্যুদেহ উদ্ধার হয়। মৃতার নাম সঞ্চিতা চৌধুরী(৫৬)।
জানা গিয়েছে, গৃহবধূর ছেলে দেবদত্ত চৌধুরী ঘটনার দিন সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ মাকে বারংবার ফোন করেও ফোনে না পেয়ে বাবা প্রদীপ চৌধুরীকে বিষয়টা জানান। রাত আটটা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে দেখেন সদর দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আলমারী থেকে খোয়া গিয়েছে সোনার গয়নাগাঁটি। এদিকে বারান্দায় স্ত্রী সঞ্চিতাদেবীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। হতভম্ব প্রদীপবাবু পুলিশকে খবর দিলে চিত্তরঞ্জন থানার পুলিশ ও রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এদিকে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায় রেল আবাসন এলাকায়। সাথে মৃত্যু ঘিরেও উঠছে প্রশ্ন। ‘সুরক্ষিত’ রেল আবাসনে এরকম ঘটনা ঘটায় হতচকিত সকলে। রেল আবাসন এলাকার সুরক্ষার দায়িত্বে রয়েছেন জওয়ানরা। তাদের চোখ এড়িয়ে একটি আবাসনে দুষ্কৃতিরা ঢুকে একজন মাঝ বয়সী মহিলাকে খুন করে ঘরে লুটপাট চালিয়ে চলে গেল কি করে?
পাশাপাশি জান যাচ্ছে রেলকর্মী প্রদীপ চৌধুরী একসময় তৃণমূলের সাথে যুক্ত ছিলেন। দক্ষ ঘোষক হিসেবেও এলাকায় বেশ খ্যাতি আছে তাঁর। ফলে এই ঘটনায় বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। প্রশ্ন তাহলে এটি কি লুটপাটের জন্য খুন নাকি এই খুনের পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র?

Post Views: 760
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN