+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূল কংগ্রেসের ১নং ব্লকের সভাপতি পদে বহাল রইলেন রাজীব

Ad Image
Ad Image

তৃণমূল কংগ্রেসের ১নং ব্লকের সভাপতি পদে বহাল রইলেন রাজীব

admin September 25, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বর:

দুর্গাপুরের ১ নম্বর ব্লক, যেখানে নেতা মানেই মাঠে থাকা, মানুষের পাশে থাকা, সেখানেই আবারও তৃণমূল কংগ্রেসের পদে অবিচলিত রইলেন রাজীব ঘোষ। তিনি এমন একজন নেতা যিনি কেবল রাজনৈতিক নয়, মাঠের মানুষের জীবনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। বিপদে-আপদে তিনি সর্বদা প্রথমে এগিয়ে আসেন, কর্মীদের মনোবল বাড়াতে জনসংযোগ করেন এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে সমন্বয় রেখে তিনি ব্লক পর্যায়ে উন্নয়নমূলক কাজের দায়িত্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই অবিরাম পরিশ্রম এবং মানুষের পাশে থাকার মানসিকতার স্বীকৃতিস্বরূপ, তৃণমূল কংগ্রেস তাঁকে পুনরায় দুর্গাপুর এক নম্বর ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। এবারের পুনঃনির্বাচন শুধুই একটি রাজনৈতিক পদ নয়, এটি দলের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর পাশাপাশি ভোটারদের মনে করিয়ে দেয় যে, সত্যিকারের নেতৃত্ব মানে মাঠের মানুষের সঙ্গে মিলেমিশে থাকা। তাদের সমস্যা বোঝা এবং তা সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকা। পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব পেতেই সমর্থকরা মালা পরিয়ে উত্তরীয় দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। রাজিব ঘোষের এই দৃঢ় প্রতিশ্রুতি এবং নেতৃত্বগত সক্ষমতা ১নং নম্বর ব্লকের রাজনীতিতে নতুন প্রাণ জোগাবে এটাই আশা এলাকাবাসীর।

তৃণমূলের একনিষ্ঠ কর্মী শেখ সাইফুদ্দিন বলেন,”রাজিব বাবু একজন দক্ষ নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে রাজিব বাবু আমাদের নানান পরামর্শ দেন। আমরা উনার নেতৃত্বে কাজ করি। উনাকে দল আবার ব্লক সভাপতি করায় আমরা গর্বিত।”

Post Views: 312
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN