+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে খনি অঞ্চলে তৃণমূলের মহা মিছিল

Ad Image
Ad Image

জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে খনি অঞ্চলে তৃণমূলের মহা মিছিল

admin July 4, 2023

আমার কথা, অন্ডাল, ৪ জুলাই:

দলের জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে গোগলাতে মহা মিছিল করলো তৃণমূল কংগ্রেস। মিছিলে যোগ দিয়েছিল কয়েক হাজার তৃণমূল সমর্থক। রেকর্ড ভোটে জেলা পরিষদ প্রার্থী জিতবেন দাবি দলের।

গোগলা গ্রাম পঞ্চায়েতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা জিতে গেছেন। গ্রাম পঞ্চায়েতের ২২ টি ও পঞ্চায়েত সমিতির তিনটি আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ভোট হবে শুধুমাত্র জেলা পরিষদ আসনে। এখানে জেলা পরিষদের ৬ নম্বর আসনে জোড়া ফুলের প্রার্থী জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তার সমর্থনে গোগলাতে মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রার্থী চুমকি মুখোপাধ্যায়, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্য-রা। এদিন মিছিলে তিন হাজার সমর্থক যোগ দিয়েছিলেন বলে দলের দাবি।

প্রার্থী চুমকি মুখোপাধ্যায় বলেন প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি মানুষ দু’হাত তুলে আশীর্বাদ দিচ্ছে। দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন গত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে তাই এলাকার মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলের সাথে দাঁড়িয়ে রয়েছে। বিরোধীদের শত অনুরোধ সত্বেও তাদের হয়ে এলাকার কেউ প্রার্থী হতে রাজি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে জিতেছি, তাই বলে আমরা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই। জেলা পরিষদ আসনে দলের প্রার্থীকে জেতাতে আমরা সর্বশক্তি দিয়ে রয়েছি লড়াইয়ের ময়দানে। রেকর্ড ভোটে চুমকি মুখোপাধ্যায় জিতবেন বলে দাবি করলেন গৌতম বাবু।

Post Views: 437
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN