+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃত দুর্গাপুরের দম্পতির দেহ আনতে গেলেন আত্মীয়রা

Ad Image
Ad Image

উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃত দুর্গাপুরের দম্পতির দেহ আনতে গেলেন আত্মীয়রা

admin October 28, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ অক্টোবরঃ

উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে মৃত্যু হল দুর্গাপুরের ভট্টাচার্য্য দম্পতির। উত্তরাখণ্ডের বাগেস্বরের কপকোট থেকে দশ কিলোমিটার দূরে একটি খাদে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়ি আর সেখানেই মৃত্যু হয় দুর্গাপুরের ভট্টাচার্য্য দম্পতি সহ ৫জনের। গুরুতর আহত সাতজন পর্যটককে বাগেস্বর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত দম্পত্তির নাম রুনা ভট্টাচার্য(৫২) এবং সুব্রত ভট্টাচার্য (৬১)।
জানা গিয়েছে আসানসোলের একটি পর্যটক দল গত ২১ তারিখ রওনা হয় উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। সেই দলেই ছিলেন দুর্গাপুরের ধান্ডাবাগের রবীন্দ্রপল্লীর বাসিন্দা এই ভট্টাচার্য্য দম্পতি। বুধবার মুন্সিয়ারী থেকে কৌশানি যাচ্ছিল ওই ৩০ জন পর্যটক। সকলের জন্যে গাড়ি বুক করা হয়। তার মধ্যে একটি গাড়ি বাগেশ্বরের কাপকোট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটিতে তখন ছিলেন ১২ জন। বৃহস্পতিবার মৃতদেহ আনতে দুর্গাপুর থেকে তার আত্মীয়রা রওনা দেয় উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। কিন্তু আবহাওয়া খারাপের জন্য তারা উত্তরাখণ্ড পৌঁছতে পারছেন না এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Views: 7,849
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN