দুর্গাপুরের মর্ডাণ হাই স্কুলের উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল
আমার কথা, দুর্গাপুর, ৮ মেঃ
৭ মে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। এমএএমসি টাউনশিপ মর্ডাণ হাই স্কুলে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর বেজায় খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে স্কুলের শিক্ষককুল ও অভিভাবকেরা। এবছর স্কুলে মোত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০। প্রত্যেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্টার পেয়েছে ৬৩ জন, ৮০ সতাংশের ওপর নাম্বার পেয়েছে ৪০ জন।
স্কুলে প্রথম হয়েছে কঙ্কনা রায়, যার প্রাপ্ত নাম্বার ৪৬৭, দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে সুদেব বিশ্বাস ও হর্ষ প্রসাদ। এদের প্রাপ্ত নাম্বার৪৪৫ ও তৃতীয় হয়েছে বিদিশা কর্মকার। বিদিসার প্রাপ্ত নাম্বার ৪৪৪।



