বাঁকোলা কোলিয়ারির পুজোর দশমীতে সিন্দুর খেলায় মেতে ওঠে আবাসিক মহিলারা
আমার কথা, সার্থক দে, পান্ডবেশ্বর, ২৪ সেপ্টেম্বরঃ

দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজো আয়োজনের । রাজ্যের অন্যান্য জায়গার মতোই বেশ ঘটা করে দুর্গাপুজোর আয়োজন হয় খনি অঞ্চলের প্রতিটি কোলিয়ারিতেও । মূলত খনি শ্রমিক ও আধিকারিকদের যৌথ উদ্যোগেই এই পুজো গুলি হয় । কয়লা খনি এলাকার পুজো গুলির মধ্যে অন্যতম হলো ইসিএলের বাঁকোলা এরিয়ার বাঁকোলা কোলিয়ারীর সর্বজনীন দুর্গাপুজো । পুজোর সূচনা হয়েছিল ১৯৬৯ সালে । পুজোটি এবার পড়লো ৫৬ তম বর্ষে । বাঁকোলা কলিয়ারীর ইন্দরা চকে রয়েছে দেবী দুর্গার স্থায়ী মন্দির । সেই মন্দিরেই সুদৃশ্য মন্ডপ তৈরি করে হয় পুজোর আয়োজন । বর্তমানে বাঁকোলা কোলিয়ারিতে রয়েছে হাজারের বেশি শ্রমিক । কোলিয়ারির আধিকারিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে হয় এই পূজার আয়োজন । এবছর পূজোর বাজেট ১২ লক্ষ টাকা । পুজো পরিচালনার জন্য রয়েছে কমিটি । কমিটির সভাপতি লালমুনি চৌধুরী, সম্পাদক অমিত মুখোপাধ্যায় ছাড়াও কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । সম্পাদক অমিতবাবু জানান এবার পুজোর উদ্বোধন করবেন বিধায়ক নরেন্দ্রনাথ বাবু । সপ্তমীর দিন রয়েছে বাংলা ব্যান্ডের বিশেষ বিচিত্রা অনুষ্ঠান । অষ্টমীর দিন হবে জাগরণ গান । কোলিয়ারির পুজোরটিতে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় দশমীর দিন । ওই দিন সকালে মন্দির চত্বরে হয় সিঁদুর খেলার আয়োজন । শ্রমিক পরিবারের মহিলারা সিন্দুর খেলাতে অংশ নেই । তা দেখতে পুজো মন্ডপে ভিড় যেমন আশেপাশে এলাকার অসংখ্য মানুষ ।



