+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   টিকিট না পাওয়ায় পথ অবরোধ বিক্ষুব্ধ তৃণমূল নেতার

Ad Image
Ad Image

টিকিট না পাওয়ায় পথ অবরোধ বিক্ষুব্ধ তৃণমূল নেতার

admin June 15, 2023

আমার কথা, অন্ডাল, ১৫ জুন:

প্রার্থী তালিকা থেকে নাম বাদ দেওয়ায় রাস্তা অবরোধ তৃণমূলের এক টিকিট প্রত্যাশী ও তার সমর্থকদের। বৃহস্পতিবার কাজোরায় ঘট্র ঘটনাটি। আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দাবি তৃণমূল নেতৃত্বের।

উমেশ কোড়া,কাজোরা সরষেডাঙ্গার বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী, এলাকাতে ভাবমূর্তি ভালো। আশা করেছিলেন পঞ্চায়েত ভোটের দল তাকে টিকিট দেবে। এলাকার বাসিন্দারাও তাকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। দলের প্রকাশিত প্রার্থী তালিকায় কাজোরা পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদে তার নামও ছিল। কিন্তু শেষ মুহূর্তে তার জায়গায় প্রার্থী করা হয় রাজেশ পাসওয়ান নামে অন্য এক ব্যক্তিকে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন উমেশ কোড়ার সমর্থকেরা । উমেশকেই প্রার্থী করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তার সমর্থকরা । অবরোধ করা হয় কাজোরা থেকে খাসকাজোরা যাওয়ার রাস্তার সরষেডাঙ্গা মোড়ে । অবরোধে সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন উমেশ কোড়া নিজেও ।

হতাশ উমেশবাবু জানান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এলাকার মানুষ যাকে চাইবে দল তাকে প্রার্থী করবে। এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে চায়। কিন্তু দল আমার নাম চূড়ান্ত করার পরেও শেষ মুহূর্তে বাদ দিয়ে অন্য একজনকে প্রার্থী করেছে। যাকে প্রার্থী করা হয়েছে সে ১৫ নম্বর সংসদের বাসিন্দাও নয়। অন্যদিকে উমেশ কোড়ার সমর্থকেরা জানান জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হলে তা মানা সম্ভব নয়। সেই কারণেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ বলে জানান তারা।

অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী জানান সবাই প্রার্থী হতে চায়, কিন্তু সবাইকে প্রার্থী করা তো সম্ভব নয়, আলাপ আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

Post Views: 703
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN