অস্তিত্বের প্রমাণ দিতে শুনানি কেন্দ্রে জটাধারী সাধুরা
আমার কথা, ২৯ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। প্রশাসনিক সিদ্ধান্তে একের পর এক জেলায় শুরু হয়েছে শুনানি পর্ব। আদিবাসী সমাজ থেকে শুরু করে সাধুসন্ত, কেউই বাদ পড়ছে না এই শুনানির হাত থেকে। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
এই পরিস্থিতির মধ্যেই এবার নির্বাচন কমিশনের নোটিস পৌঁছাল দুর্গাপুরের সাধুদের কাছে। কমিশনের তরফে জারি করা নোটিস অনুযায়ী নির্দিষ্ট দিনে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের শুনানি কেন্দ্রে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নোটিস পাওয়ার পর থেকেই সাধু সমাজের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধুদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা সমাজসেবামূলক কাজ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। হঠাৎ করে এই ধরনের শুনানির মুখোমুখি হওয়ায় তাঁরা মানসিকভাবে চাপে রয়েছেন। মোহন্ত রবিনদ্র গিরি নামের এক সাধু বলেন,”আমাদের কাছে শুনানির নোটিশ গেছিল। সেজন্যই আমরা হাজিরা দিতে এলাম। না হাজিরা দিলে নাকি ভোটার লিস্টের নামই থাকবে না। সেই জন্যই এলাম।”



