পুজোতে শাড়ি উপহার
আমার কথা, সার্থক দে, উখরা, ২৩ সেপ্টেম্বরঃ
দুর্গাপুজো উপলক্ষে মহিলাদের দেওয়া হলো নতুন বস্ত্র । মঙ্গলবার সন্ধ্যা বেলায় উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি হয় উখরা কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, প্রাক্তন উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । তৃণমূলের অঞ্চল সভাপতি শরণ সাইগল বলেন দুর্গাপূজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । এই উৎসবে সবাই যাতে হাসি মুখে সামিল হতে পারে সেই উদ্দেশ্যেই দলের পক্ষ থেকে এদিন উখরা পঞ্চায়েত এলাকার ৫০০ মহিলাকে নতুন শাড়ি উপহার দেওয়া হল ।



