+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘সানডে অন সাইকেল’ কর্মসূচিতে কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা

Ad Image
Ad Image

‘সানডে অন সাইকেল’ কর্মসূচিতে কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা

admin June 14, 2026

আমার কথা, ১৪ জুন

সনাতন গরাই:

রক্ত দিন, জীবন বাঁচান। সাইকেল চালান, পৃথিবী বাঁচান। এই বার্তাকে সামনে রেখে রবিবার সকালেই দুর্গাপুরের রাস্তায় নামলেন দেশের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআর-সিএমইআরআই-এর বিজ্ঞানী, গবেষক, আধিকারিক ও কর্মীরা। একদিকে স্বাস্থ্য সচেতনতার বার্তা, অন্যদিকে পরিবেশ রক্ষার অঙ্গীকার দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে ‘সানডে অন সাইকেল’ কর্মসূচিতে অংশ নেন তাঁরা।পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক যন্ত্র উদ্ভাবনে ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছে দুর্গাপুরের এই কেন্দ্রীয় গবেষণাগার। কৃষি, পরিচ্ছন্ন শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবেশ রক্ষায় একের পর এক যুগান্তকারী প্রযুক্তি ও যন্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এখানকার বিজ্ঞানীরা। গবেষণাগারের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছেও পৌঁছে গেলেন তাঁরা। ফিট ইন্ডিয়া মুভমেন্টের অংশ হিসেবে আয়োজিত এই সাইকেল র‍্যালি সিএমইআরআই ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে সচেতনতামূলক ব্যানার, মুখে পরিবেশ ও মানবতার বার্তা এই র‍্যালির মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি করা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগারের ডিরেক্টর নরেশ চন্দ্র মুর্মু বলেন, “বিজ্ঞান শুধু গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণেও তার ভূমিকা রয়েছে। পরিবেশ রক্ষা, সুস্থ জীবনযাপন এবং রক্তদানের মতো মানবিক কাজে মানুষকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। সাইকেল ব্যবহার বাড়লে যেমন দূষণ কমবে, তেমনই সুস্থ থাকবে মানুষ। পাশাপাশি এক ব্যাগ রক্তও কারও জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই এই বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

Post Views: 123
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN