+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “দিলীপ ঘোষ তো এখন হাফ বিজেপি হাফ তৃণমূল” কটাক্ষ সেলিমের

Ad Image
Ad Image

“দিলীপ ঘোষ তো এখন হাফ বিজেপি হাফ তৃণমূল” কটাক্ষ সেলিমের

admin July 4, 2025

আমার কথা, দুর্গাপুর, ৪ জুলাইঃ

সম্প্রতি দলে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। সেই জল্পনাকে উস্কে দিয়ে কটাক্ষ করলেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়াতে অন্তত এটা প্রমাণিত যে উনি বিজেপিতেই আছেন। কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি হাফ তৃণমূল  হয়ে গেছেন। শুক্রবার দুর্গাপুরে এসে এমন মন্তব্য করলেন তিনি।

আগামী ৯ জুলাই সারা ভারত জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সেই ধর্মঘটের সমর্থনে এদিন দুর্গাপুরে একটি মিছিল বের হয়। ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সদস্যরা এই মিছিলে অংশ নেন, যার অগ্রভাগে ছিলেন মহঃ সেলিম। মিছিলটি বেনাচিতির ভিরিঙ্গী মোড় থেকে পাঁচমাথার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ধর্মঘতের সমর্থনে মহঃ সেলিম বলেন, “ধর্মঘট প্রসঙ্গে সেলিম বলেন,”শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমিকদের শোষণ করা চলবেনা। অধিকার দিতে হবে। আট ঘন্টার জন্য আমাদের লড়াই হয়েছিল কিন্তু এখন ১২ ঘন্টা বলা হচ্ছে। কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে। বেকার যুবক যুবতীদের কাজ দিতে হবে। এই দাবি নিয়েই আমাদের ধর্মঘট হবে।”

অন্যদিকে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমগুলি বন্ধ থাকবে। কিন্তু আজ দুর্গাপুর গভর্মেন্ট কলেজের ইউনিয়ন রুম খোলা ছিল আর সেই প্রসঙ্গতে মহঃ সেলিম বলেন, “কোন কলেজে নির্বাচন হয় না। গুন্ডা বদমাশ, আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছে। শুধু কসবা ল’ কলেজ নয় রাজ্যের সর্বত্রই থ্রেট কালচার চলছে। সেই জন্যই আদালত যেসব কলেজে নির্বাচন হয়নি সেগুলোতে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে। সব কলেজের পঠন-পাঠন এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের রাজত্ব হচ্ছে বেআইনি কাজকর্ম চালানোর জন্য। ওরা তো আদালতের নির্দেশ মানে না।

Post Views: 319
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN