+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপির নাম ভাঙিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগে আটক তৃণমূলের একাধিক

Ad Image
Ad Image

বিজেপির নাম ভাঙিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগে আটক তৃণমূলের একাধিক

admin May 23, 2026

আমার কথা, ২৩ মে

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ফের তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পরেও পুরনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, এবার বিজেপির নাম ব্যবহার করেই ফের তোলা আদায়ের ছক কষা হচ্ছিল। শনিবার সকালে গোপাল মাঠের বনগ্রামে গোপন বৈঠকের খবর ছড়াতেই সেখানে হানা দেয় বিজেপি কর্মীরা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুরু হয় ধাওয়া ও ব্যাপক উত্তেজনা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের ‘রাশ’ ছিল তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশের হাতে। অভিযোগ, টাকা নিয়ে শ্রমিক নিয়োগ করা হতো। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি। পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতা আকবর আলী, রসুল মিয়া সহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে অভিযোগে। বিজেপির দাবি, এবার বিজেপির নাম ভাঙিয়ে নতুন করে সিন্ডিকেট চালানোর পরিকল্পনা করা হচ্ছিল। সেই কারণেই বনগ্রাম এলাকায় গোপনে বৈঠক ডেকেছিল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা। বিজেপির কর্মীরা ধাওয়া করতেই মূল অভিযুক্ত শেখ মনি, আকবর আলী ও রসুল মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে দাবি বিজেপির। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ অভিযোগ করেন, “এতদিন ধরে তোলাবাজি করেও স্বাদ মেটেনি। বিজেপি ক্ষমতায় আসার পরেও তারা গোপনে বসে আলোচনা করছে। বিজেপির নাম করে ফের তোলাবাজি করার চক্রান্ত চলছিল।আমাদের উচ্চ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনও তোলাবাজি বা কাটমানি বরদাস্ত করা হবে না। আমরা পুলিশকে পুরো বিষয়টি জানাই। পুলিশ কয়েকজনকে আটক করলেও মূল অভিযুক্তরা এখনও পলাতক।” যদিও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 1,363
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN