+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোল লোকসভার তৃণমূল প্রার্থী হলেন শত্রুঘ্ন সিনহা, দেওয়াল লিখন শুরু

Ad Image
Ad Image

আসানসোল লোকসভার তৃণমূল প্রার্থী হলেন শত্রুঘ্ন সিনহা, দেওয়াল লিখন শুরু

admin March 13, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৩ মার্চঃ

আসানসোলের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা। তিনি হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা।রবিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করেন শত্রুঘ্ন সিনহার এবং বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় বাবুল সুপ্রিয়ের। রবিবার দিনই দেওয়াল লিখন শুরু করলেন বিধায়ক তথা আসানসোলের মেয়র সহ জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়।

তিনি জানান কাল নির্বাচনের ঘোষণা আর আজ প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।আর দিদি এমন একজন প্রার্থী দিয়েছেন যার নাম সবাই জানে শত্রুঘ্ন সিনহা।আলাদা করে ওনার আর পরিচয় করাতে হবে না তার উপরে তো দিদির মুখ রয়েছে।তাই কর্মী ও নেতাদের মনোবল বাড়াতে আজ থেকে দেওয়াল লিখন শুরু করলাম। জয় নিশ্চিত হবেই। আজই সমস্ত বিধায়ক ও সমস্ত নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের লড়াইয়ে দিক নির্ণয় করা হবে।

১২-ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচ । শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশ । রবিবার সকালে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানিয়ে দেন আসানসোল উপনির্বাচনে দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম। প্রার্থীর নাম ঘোষণা হতেই রবিবার খনি অঞ্চলে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা সব জায়গাতেই দেখা গেল একই চিত্র। অন্ডাল ব্লকের কাজোরা, দক্ষিণখন্ড সহ বেশ কয়েকটি জায়গায় গতকাল রাতেই দেওয়াল লিখন করতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। কাজোরায় দেওয়াল লিখনে হাত লাগানো দলের অঞ্চল সভাপতি মলয় চক্রবর্তী। দক্ষিণখন্ড গ্রামে রং তুলি নিয়ে কর্মীদের সাথে দেওয়াল লিখনে হাত লাগান দলের জেলা (পশ্চিম বর্ধমান) যুব সভাপতি কৌশিক মন্ডল । পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি অঞ্চলেই দেওয়াল লিখন এদিন সকাল থেকে শুরু হয়েছে বলে শাসক দলের নেতারা জানান । লাউদোহা ব্লকের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান শনিবার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হল মাত্র তারা এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন । গতকাল প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন করা হয়েছে । এদিন প্রার্থীর নাম সহ দেওয়াল লিখন করা হচ্ছে বলে জানান তিনি ।

Post Views: 908
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN