+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজনৈতিক সভা নয়, শত্রুঘ্ন সিনহার নাটক হতে চলেছে দুর্গাপুরে

Ad Image
Ad Image

রাজনৈতিক সভা নয়, শত্রুঘ্ন সিনহার নাটক হতে চলেছে দুর্গাপুরে

admin December 2, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ ডিসেম্বরঃ

এতদিন আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা শত্রুঘ্ন সিনহাকে রূপোলী পর্দায় অভিনয় করতে দেখেছেন। এরপর রূপোলী পর্দার বাইরে একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব তথা সাংসদকে দেখেছেন মঞ্চে মোটা মোটা ভারী ভারী রাজনৈতিক বক্তব্য রাখতে। সেই বক্তব্যের মাঝে দু একটা তাঁরই হিট সিনেমার হিট ডায়লগ দিতে। কিন্তু এবার শুধু দু একটা ডায়লগ নয় অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে কয়েক ঘন্টা ধরে মঞ্চে অভিনয় করতে দেখা যাবে। আগামী ৪ঠা ডিসেম্বর দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হতে চলেছে বলিউডের বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার একটি হিন্দি কৌতুক নাটক। “পতি পত্নী অউর ম্যায়” নামে জনপ্রিয় এই নাটকটির লেখক মনোহর কাটদারে আর পরিচালনায় রয়েছেন রমেশ তলওয়ার। শত্রুঘ্ন সিনহার পাশাপাশি এই নাটকে অভিনয় করবেন রাকেশ বেদী, ডিম্পল ডান্ডা ও সঞ্জয় গোরাদিয়া।
উল্লেখ্য, প্রসঙ্গত ইতি পূর্বে এই নাটকটি গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে সাফল‍্যের সাথে প্রায় দেড় শতাধিকবার মঞ্চস্থ হয়েছে এবং রীতিমতো জনপ্রিয়তা অর্জন করেছে। একই সাথে এই নাটক উচ্চ প্রশংসিত হয়েছে সাধারণ মানুষ থেকে গুণীজনদের কাছে। অভিনেতা সাংসদ জানিয়েছেন, তাঁর এই নাটক দেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, মনমোহন সিং, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো গুণীজনেরা প্রশংসা করেছেন।

Post Views: 596
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN