+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিয়ে বাড়িতে চলল গুলি, অভিযুক্ত প্রাক্তন স্বামী

Ad Image
Ad Image

বিয়ে বাড়িতে চলল গুলি, অভিযুক্ত প্রাক্তন স্বামী

admin May 10, 2026

আমার কথা, ১০ মে

সার্থক কুমার দে, অন্ডাল:

বিয়ে বাড়িতে মধ্যাহ্ন ভোজন চলার সময় চলল গুলি। গুলি চালানোর অভিযোগ উঠল কনের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার সিদুলি বেজপাড়া এলাকাতে।

রবিবার দুপুরে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি বেজ পাড়া এলাকায় বিয়ে বাড়িতে গুলি চালার ঘটনায় ছড়ালো আতঙ্ক। ঘটনা সূত্রে জানা গেছে এদিন দুপুরে বেজ পাড়ায় মাম্পি বেজের বিয়ে উপলক্ষে চলছিল মধ্যাহ্নভোজন। সেই সময় শিবা বেজ নামে এক ব্যক্তি চারচাকার গাড়ি করে কয়েক জন সঙ্গীকে সাথে নিয়ে আচমকা বিয়ে বাড়িতে হাজির হয়ে গুলি চালায়। গুলি লাগে মাম্পি বেজের কাকা সরবল বেজের শরীরে। স্থানীয়রা জানান বছর চার আগে মাম্পি বেজের বিয়ে হয়েছিল দুর্গাপুরের কুরুলিয়া ডাঙ্গার বাসিন্দা অভিযুক্ত শিবা বেজের সাথে। মাস ছয়েক আগে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে আসে মাম্পি। তারপর মাম্পির পুনরায় অন্যত্র বিয়ে ঠিক করে পরিবারের লোকজনেরা। স্ত্রীর অন্যত্র বিয়ে হচ্ছে খবর পেয়ে সম্ভবত রাগের বসে এই কান্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধ সরবল বেজকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। বিয়ে বাড়িতে গুলি চলার ঘটনাই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Post Views: 210
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN