+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর স্টেশন বাজারে দোকানে চুরি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

Ad Image
Ad Image

দুর্গাপুর স্টেশন বাজারে দোকানে চুরি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

admin December 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ডিসেম্বরঃ

দোকানের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ নিয়ে গেল দুষ্কৃতির দল। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে এই চুরির ঘটনায় একদিকে যেমন আতঙ্ক তেমন অপরদিকে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীমহলে। ঘটনার তদন্তে পুলিশ।

দোকান মালিক দিলীপ সরাই জানান, আজ অর্থাৎ সোমবার সকালে দোকান খোলার পর ভেতরে ঢুকে দেখেন দোকানের ভেতরে সমস্ত দরকারী নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তা দেখে সন্দেহ হওয়াতে তিনি দোকানের কর্মচারীদের বলেন দোকানের পেছন দিকে দেখতে। সেখানে গিয়ে তাঁরা দেখেন পেছনের দিকের দরজা খোলা আর গ্রিল কাটা। দুষ্কৃতিরা গ্রিল কেটে তালা ভেঙ্গে ভেওত্রে ঢুকেছিল বলে জানান দোকান মালিক। এরপরেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে দোকানে দুষ্কৃতি হানা দিয়েছিল। সমস্ত খতিয়ে দেখে দিলীপবাবু জানান দুষ্কৃতিরা নগদ পঁচাত্তর থেকে আশি হাজারের মতো নগদ টাকা নয়ে গেছে। বাকি অন্য আর কিছু খোয়া যায়নি।

খবর দেওয়া হয় পুলিশকে। কোকওভেন থানার পুলিশ গিয়ে খতিয়ে দেখে সব কিছু। দোকানের দোতলায় যেখানে চুরি হয়েছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। একতলা ও তিনতলায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ছবি পুলিশ সংগ্রহ করেছে।

এদিকে দিলীপবাবুর অভিযোগ, তাঁর বাড়ি দোকানের পেছনেই। তিনি এত বছর ধরে ওখানে ব্যবসা করছেন। কিন্তু কখনও এভাবে চুরি হবে ভাবতেও পারেননি। যদিও এলাকায় রাত পাহারা দেওয়া হয়, কিন্তু তার মধ্যেই এভাবে চুরির ঘটনা ঘটায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

Post Views: 2,302
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN