নিখিল নায়েকের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে দোকানপাট বন্ধ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বরঃ
দুর্গাপুরে তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্যময় মৃত্যুর ঘটনায় এখনো চাপা উত্তেজনা এলাকায়। তিনদিন পেরিয়ে গেলেও এখনো অধরা দোষীরা। প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের পারুলিয়া,কমলপুর এলাকায় ব্যবসা বন্ধ রেখেছিলো ব্যাবসায়ীরা, মঙ্গলবার রঘুনাথপুর, মধুপল্লী এলাকার ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ রাখলো, দাবী তুললো এই রহস্যময় মৃত্যুর ঘটনায় সব সত্যি সামনে আসুক।
ব্যবসায়ী কৃষ্ণগোপাল হালদার, “নিজের মানুশ মারা গেলে শোক জানাতে দোকান বন্ধ রাখা হয়। নিখিলবাবু আমাদের নিজেদের মানুষ ছিলেন, তাই আমরা দোকান বন্ধ রেখেছি”।
গত শনিবার দুপুর তিনটের সময় নিজের কালো রঙের স্কুটি নিয়ে কমলপুর দশের বাঁধ এলাকায় নিজের বাগান বাড়িতে গিয়েছিলেন, পুলিশ এই বাগান বাড়ি থেকেই তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ দুপুলিশ উদ্ধার করে। এলাকার মানুষের দাবী অভিবাবকহীন হয়ে পড়লেন তারা।
স্থানীয় বাসিন্দা বাপ্পা মন্ডল বলেন, “নিখিল নায়েকের মৃত্যুতে আমারা শোকাহত। আমরা চাই ওনার মৃত্যুর যথাযথ তদন্ত হোক। দোষীরা যেন শাস্তি পায়।”
পুলিশ ময়না তদন্তর রিপোর্ট এর ওপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে। দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুরমাতা শিপ্রা সরকারের দাবী, ঘটনা যাই ঘটে থাকুক না কেন সত্যিটা সামনে আনা হোক।
এদিকে নিখিল নায়েকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তর দাবী জানিয়ে সরব হয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। লক্ষ্মণবাবু বলেন, “তিনদিন পেরিয়ে গেলেও এখনও দোষী ধরা পড়লো না। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। এর দায় কার? পুলিশ কিছুই করতে পারবে না। তাই সিবিআইতদন্তের দরকার”।
দুর্গাপুরের দাপুটে তৃণমূল নেতা নিখিল নায়েকের পারোলৌকিক কাজ মঙ্গলবার তার বাড়িতে হচ্ছে। কিন্তু একযোগে সবাই এই রহস্যময় মৃত্যুর তদন্তর দাবিতে সরব হয়েছে।



