ভোটের হাতিয়ার ‘সাপ লুডো’, তৃণমূলের নয়া প্রচারে কৌতূহলী মানুষ
আমার কথা, ১৬ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
সাপ লুডুর খেলা হবে, নির্বাচনের অবহে নয়া প্রচার তৃণমূলের। লুডুতে সাপের মাথায় বসানো হয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শমিক ভট্টাচার্যের কার্টুন ছবি। আর মই এর ওপরে রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্প। সেইসব লুডু পথ চলতি মানুষের হাতে এবং গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে খাওয়ানো হয় ঠান্ডা পানীয়। দুর্গাপুরের ইস্পাত নগরীর রামকৃষ্ণ এভিনিউ এলাকায় নয় নম্বর ওয়ার্ড তৃণমূল এইভাবে খেলাচ্ছলে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল নেতৃত্ব। শুধু লুডু বিতরণই নয়, পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে এই বোর্ড তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয়। আয়োজকদের দাবি, এতে যেমন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, তেমনই সহজ ভাষায় রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। পল্লব রঞ্জন নাগ বলেন, “আমরা কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। বিজেপিকে ভোট দিলে বাড়িতে বাড়িতে সাপ ঢুকবে সেই কথাও বলা হচ্ছে। বিজেপির অপপ্রচার যাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষ এতে কিছুটা আনন্দও পাচ্ছে, পাশাপাশি আমাদের পূর্বতন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেই আমরা আশাবাদী।” যদিও এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূলের আর কোনও কাজ নেই, তাই এখন তারা কী করবে তা খুঁজে পাচ্ছে না। লুডু দিয়ে আর যাই হোক মানুষের মন জেতা যাবে না। বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে এবং বিজেপিকেই ভোট দেবে।”




