শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু জামাইয়ের
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ৩১ ডিসেম্বর:
শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কাকসার বিদবিহারের শিবপুরে নব গ্রামের সামনে ট্রাকের পিছনে ধাক্কা বাইক আরোহীর। মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমিত বাদ্যকর (৪২)। দুর্গাপুর থানার এ জোনের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ন’টা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাইক নিয়ে কাঁকসার বিদ বিহারের বাসুদেবপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে শিবপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার মাঝে একটি দাঁড়িয়ে থাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ গোটা এলাকা।



