বৃদ্ধাশ্রমের আবাসিকদের রাখী পরালো বিশেষভাবে সক্ষম ভাই-বোনেরা
আমার কথা, অন্ডাল, ৯ আগস্টঃ
খান্দরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে আয়োজিত হলো রাখি বন্ধন অনুষ্ঠান। আবাসিকদের রাখি পড়ালেন বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের পড়ুয়া ভাই বোনেরা। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে এদিন রাখী বন্ধনের আয়োজন করা হয় আশ্রমে। আমন্ত্রণ জানানো হয়েছিল বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের পড়ুয়াদের। পড়ুয়ারা রাখী পরিয়ে দেয় আবাসিকের হাতে। সংস্থার উদ্যোগে মিষ্টিমুখ করানো হয় সকলকে। আবাসিক অঞ্জলি ব্যানার্জি বলেন এক সময় বাড়িতেই রাখি বন্ধন উৎসব হতো। বর্তমানে বৃদ্ধাশ্রমে থাকি। এই দিনটিতে অতীতের কথা খুব মনে পরে। আমাদের আনন্দের কথা ভেবেই আশ্রম কর্তৃপক্ষ প্রতিবছর রাখি উৎসবের আয়োজন করে। আমরাও তাতে সামিল হয়ে উপভোগ করি দিনটাকে। এর পাশাপাশি এদিন একাধিক সংগঠনের উদ্যোগেও রাখী বন্ধন উৎসব হয়। অন্ডাল ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন রাখী বন্ধন উৎসব আয়োজন করা হয়েছিল উখড়া কমিউনিটি হলে। “মালঞ্চ” সংস্থার উদ্যোগে পথ চলতি মানুষজনকে রাখী পরানো হয় উখড়া পুরাতন হাটতলায়।



