অনুষ্ঠিত হল তারকা খচিত ‘পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫’
মুনমুন দত্ত, আমার কথা, দুর্গাপুর, ১৮ আগস্টঃ
দ্বিতীয় বছরেই শাখা প্রশাখা বিস্তার করে মহকুমা থেকে সারা জেলায় ছড়িয়ে পড়লো পশ্চিম বর্ধমান জেলা সম্মান। প্রথম বছর যার নাম ছিল দুর্গাপুর সম্মান। রবিবার দুর্গাপুরে এক ঝাঁক তারকা নিয়ে বেশ জাঁকজমকের সাথেই অনুষ্ঠিত হল এই পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫। আসানসোল উন্নয়ণ পর্ষদ, দুর্গাপুর নগর নিগম ও আসানসোল পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জেলায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল, প্রতিভাবানদের সম্মানিত করা, সম্বর্ধিত করা। এই ‘জেলা সম্মান’ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল দুর্গাপুর, রানীগঞ্জ ও আসানসোল বনিকসভা।
এদিন সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫ এর এই অনুষ্ঠানে কোনা কোনা ভরা ছিল দর্শকাসন, আর তেমনই ছিল মঞ্চ। এক প্রান্ত থেকে অপর প্রান্তে অতিথিবর্গের উজ্জ্বল উপস্থিতি ছিল নজরে পরার মতো। উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন, ছিলেন জেলার দুই সাংসদ শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ, ছিলেন জেলাশাসক পোন্নমবল এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএ এর সিইও অন্তরা চৌধুরী, ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ আরো বিশিষ্ট জনেরা। তবে এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন টলিউডের অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান।
এই জেলা সম্মান অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিল্পপতি, উদ্যোগপতি, শিক্ষক, খেলোয়াড় সম্মানিত করা হয়।
নতুন উদ্যোগপতি- বিজয় টোডি
সেরা উদ্যোগপতি (ক্ষুদ্র ও মাঝারি শিল্প)- স্বর্ণদীপ বাজোরিয়া
সেরা উদ্যোগপতি-অমিত সিং
সেরার সেরা- সুদীপ্ত বোস,
জেলার গর্ব- ডাঃ সুভাষ কোনার
সেরা মহিলা উদ্যোগপতি- সুকন্যা বন্দোপাধ্যায়
জেলার রত্ন- ডাঃ সত্যজিৎ বোস ও ডাঃ অরুনাংশু গঙ্গোপাধ্যায়
আধুনিক দুর্গাপুরের রূপকার- পার্থ পোবি, মহুয়া পোবি
শিক্ষা সম্মান পেলেন- ডঃসন্তু দে
ক্রীড়া সম্মান- সায়ন বন্দোপাধ্যায়
এছাড়াও সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সম্মানিত করা হল খনি অঞ্চলের উর্ধ্বতন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে।



