+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডাল রেল স্টেশন থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এস.টি.এফ

Ad Image
Ad Image

অন্ডাল রেল স্টেশন থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এস.টি.এফ

admin August 21, 2025

আমার কথা, অন্ডাল, ২১ আগস্ট:

সংবাদদাতা: সার্থক কুমার দে

রেলস্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো এসটিএফ। উদ্ধার হল ১০টি আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি উখরা গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল বলে জানান ঐ ব্যক্তি। ধৃত জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে অন্ডাল রেলস্টেশন এর ৬ নম্বর প্লাটফর্মে ওত পেতে ছিল এসটিএফ এর একটি দল। বেলা পৌনে ১১ টা নাগাদ বছর চল্লিশের সাদা ফুল হাতা জামা পড়া এক ব্যক্তিকে ঘিরে ধরে ওই দলটি । তার হাতে থাকা ব্যাগ খুলে তল্লাশি করা হয়। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১০টি দেশী পিস্তল। এরপরে এসটিএফের দলটি অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করে জিআরপির হাতে তুলে দেয়। সূত্র মারফত জানা যায় ধৃত ব্যক্তির নাম আশরাফুল আনসারী ওরফে চান্না। বিহারের বাঁকা জেলার শাসন এলাকার বাসিন্দা। এলাকার এক ব্যক্তিকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই অস্ত্র গুলি সে নিয়ে এসেছিল বলে জানা যায় । ধৃত ব্যক্তিকে জেরা শুরু করেছে এসটিএফ ও জিআরপি পুলিশ। জেরাতে ঐ ব্যক্তি জানান উখড়া গ্রামের এক ব্যক্তির কাছে অস্ত্রগুলি পৌঁছানোর কথা ছিল তার।

এসটিএফ সুত্রে জানা যায় ধৃত আশরাফুল অস্ত্র পাচারকারী। টাকার বিনিময়ে সে অস্ত্রপাচার করে। ওই ব্যক্তি অস্ত্র নিয়ে অন্ডাল রেলস্টেশনের নামবে সুত্র মারফত সেই খবর পেয়ে এদিন ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বলে জানান এক তদন্তকারী। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে এবারই কি প্রথম! না এর আগেও ওই ব্যক্তি এলাকায় অস্ত্র সরবরাহের কাজ করেছে? সেই অস্ত্র এলাকায় কোন দুষ্কৃতিদের হাতে পৌঁছেছে? সূত্র মারফত জানা যায় তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে। এই কারবারে ওই ব্যক্তির সাথে কার কার যোগ রয়েছে তাও খোঁজা হবে। ধৃত আশরাফুলকে আজই কোর্টে পেশ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ এর জন্য হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর।

Post Views: 414
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN