+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শুভেন্দুর আকাশে উড়ন্ত রাজনীতি, বাংলার মাটিতে প্রশ্নচিহ্ন…

Ad Image
Ad Image

শুভেন্দুর আকাশে উড়ন্ত রাজনীতি, বাংলার মাটিতে প্রশ্নচিহ্ন…

admin September 25, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বর:

দেওঘরে জল ঢালতে গিয়ে সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ! ক্ষমতায় এলে ‘বিজেপি’ সরকার এমনই বিলাসী ভাবনা পূরণ করবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে দুর্গাপুজো উদ্বোধনের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দু পুজোর উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ করেন। তবে রাজনৈতিক তরজা এড়িয়ে যাননি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব নিয়ে তিনি সরাসরি পুরসভা, বিদ্যুৎ দপ্তর ও কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান। তাঁর কথায়, “এটা তো প্রমাণিত, রিপোর্ট তলব করে সময় নষ্ট করার কিছু নেই।” রাজনীতির মহলে অবশ্য প্রশ্ন উঠছে, যেখানে বিজেপি এখনও বাংলার ক্ষমতার দোরগোড়ায় পৌঁছতে পারেনি, সেখানে আগে থেকেই ‘হেলিকপ্টার আর গোলাপের পাপড়ির’ বিলাসী স্বপ্ন দেখানো কতটা যুক্তিযুক্ত? শুভেন্দুর ঘোষণাকে তাই বিরোধীরা ঠাট্টা করে বলছেন, “পাপড়ির রাজনীতি বাংলার বাস্তব মাটিতে গিয়ে বড্ড হালকা।”

Post Views: 263
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN