+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আশাহত দুর্গাপুরবাসী, উচ্ছেদ নিয়ে নিরুৎসাহী শুভেন্দু

Ad Image
Ad Image

আশাহত দুর্গাপুরবাসী, উচ্ছেদ নিয়ে নিরুৎসাহী শুভেন্দু

admin August 3, 2023

সমস্ত আশায় জল ঢেলে দুর্গাপুরবাসীকে হতাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিন কয়েক ধরে এ শহরে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ অভিযান ঘিরে সরগরম হয়ে রয়েছে শিল্পাঞ্চল। সাংসদ থেকে শুরু করে বিধায়ক সকলেই আশ্বাস দিলেও সেভাবে কাউকে সদর্থক ভূমিকা নিতে এখনও পর্যন্ত্য দেখা যায়নি এই উচ্ছেদ আটকানোর ব্যাপারে। তাই শেষ ভরসা হিসেবে তাঁরা তাকিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর দিকে। তিনি এলেন সভা করলেন আবার চলেও গেলেন। শুধু যাওয়ার সময় তড়িঘড়ি সাংবাদিকদের কাছে একটি বাক্যই বলে গেলেন “হতে দেবো না” কিন্তু তাতে সেই জোর ছিল না বলে মনে করছেন শহরের সেই ব মানুষরা যারা আশায় ছিলেন তাদের পাশে এসে দাঁড়াবেন এই বিজেপি নেতা। দুর্গাপুরে এসে দুর্গাপুর নিয়ে কথা ছিল কম, পঞ্চায়েত নির্বাচন নিয়েই মূলতঃ বক্তব্য রাখতে উৎসাহ দেখা গেল এই বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন বাংলায় তৃণমূলকে হাঁটাতে একমাত্র বিজেপি-ই বিকল্প। বিজেপিই পারবে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করতে, বৃহস্পতিবার দুর্গাপুরে বিজেপির দলীয় সভায় বললেন শুভেন্দু অধিকারী।
পূর্ব ঘোষণা মত বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের ডিপিএল সংস্থার কল্পতরু মেলা ময়দানে জনসভা করল বিজেপি। ময়দানে সভা করার অনুমতি না মেলায় গতকাল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক জানিয়েছিলেন বিনা অনুমতিতেই তারা সভা করবেন। সেইমতো বিনা অনুমতিতেই এদিন বিজেপির সভাটি হয় কল্পতরু ময়দানে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি তথা বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতা ব্যানার্জি ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত ভোটে মমতা ব্যানার্জির নির্দেশে ভোট লুট করেছে তৃণমূল। এই কাজে এসডিও, বিডিও, জেলাশাসকদেরও ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন শুভেন্দু বাবু। বলেন আমরা (বিজেপি) ৫৪ হাজার আসনে প্রার্থী দিতে পেরেছি ত্রিস্তর পঞ্চায়েত ভোটে। সন্ত্রাস, লুট করে জিতেছে তৃণমূল । অবাধ নিরপেক্ষ ভোট হলে বিজেপির ফল ভালো হতো । নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শাসক দলকে একহাত নেন শুভেন্দু বাবু । বলেন তৃণমূল মানেই এখন চোরেদের দল। কয়লা, বালি, লোহা, গরু, চাকরি, ভোট সব লুটের সাথেই জড়িত তৃণমূল সরকার ও তাদের দলের নেতারা।

শুভেন্দু অধিকারী বলেন বিজেপি হচ্ছে বাংলার মানুষের ভরসা। বাংলাকে বাঁচাতে পারে একমাত্র বিজেপিই । বিজেপি পারবে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করতে। সিপিএম দলের উদ্দেশ্যে শুভেন্দু বাবু জোট বার্তা দেন । সিপিআইএম নেতৃত্বের উদ্দেশ্যে বলেন তৃণমূলকে উৎখাত করতে এগিয়ে আসুন । পাশাপাশি তিনি বলেন গতবার লোকসভার ১৮ টা সিট জিতেছিল বিজেপি । এবারে ৩৬ টা সিট জিতবো বলে দাবি করেন তিনি । এদিনের জনসভায় মেয়াদ উত্তীর্ণ দুর্গাপুর পৌরসভার ভোট ও রাষ্ট্রয়াত্ব সংস্থা ডিএসপির জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কি বলেন তা জানার কৌতুহল ছিল দুর্গাপুরবাসীর । কিন্তু দুটি প্রসঙ্গেই সরব হতে দেখা যায়নি বিরোধী দলনেতাকে । বক্তৃতায় শুধুমাত্র একবার তিনি বলেন অবিলম্বে পৌরসভা ভোটের ঘোষণা করতে হবে । সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উচ্ছেদ প্রসঙ্গে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে জানান শুভেন্দু বাবু ।

Post Views: 710
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN