+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১২ ঘন্টার মধ্যে সাফল্য, গোপালমাঠে সেবাশ্রমের চুরির ঘটনায় গ্রেফতার ৩

Ad Image
Ad Image

১২ ঘন্টার মধ্যে সাফল্য, গোপালমাঠে সেবাশ্রমের চুরির ঘটনায় গ্রেফতার ৩

admin September 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২সেপ্টেম্বরঃ

দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রামের একটি আশ্রমের চুরির ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে তিনজন ব্যাক্তিকে গ্রেপ্তার করল ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্রও। ধৃতদের আগামীকাল পুলিশী হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।

প্রসঙ্গতঃ গোপালমাঠের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সেবাশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। আশ্রমের সম্পাদক শ্যামাপদ ঘোষের থেকে জানা গিয়েছে মন্দির থেকে চুরি গিয়েছে পুজোর বাসনপত্র, কিছু নগদ অর্থ সহ সাউন্ড সিস্টেমের যন্ত্র। চুরির অভিযোগ দায়ের করা হয় ওয়াড়িয়া ফাঁড়িতে।

আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে প্রথমে এক যুবককে আটক করে তদন্ত শুরু করে। পুলিশী জেরায় ওই যুবক জানায় আশ্রমের চুরি যাওয়া বাসনপত্র এলাকার একটি পুকুরের ভেতরে লুকিয়ে রাখা আছে। এরপর ঝোপ থেকে উদ্ধার হয় সাউন্ড সিস্টেমের যন্ত্রটি। ধৃত যুবককে জেরা করে আরো দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ যারা এই চুরির ঘটনার সাথে যুক্ত ছিল। এই চুরির ঘটনার সাথে যুক্ত আরো দুই যুবক আপাততঃ গা ঢাকা দিয়েছে। তাদের সন্ধান চালানো হচ্ছে। অভিযুক্তরা সকলেই ওই সেবাশ্রম এলাকারই বাসিন্দা।

Post Views: 2,217
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN