+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বে-আইনি সুদ কারবারীর অত্যাচারে দুর্গাপুরে আত্মঘাতী কলেজ পড়ুয়া

Ad Image
Ad Image

বে-আইনি সুদ কারবারীর অত্যাচারে দুর্গাপুরে আত্মঘাতী কলেজ পড়ুয়া

admin August 11, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ আগস্টঃ
সুদ কারবারীরদের অত্যাচারে আত্মঘাতী কলেজ পড়ুয়ার মৃত্যুকে ঘিরে মঙ্গলবার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরীরর টেগোর অ্যাভিন্যুতে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসিন্দা গৌতম দাস তার স্ত্রী ও ছোট ছেলে রোহন দাস(২০) কে নিয়ে ওই এলাকায় বসবাস করেন। রোহন কলেজে প্ড়াশুনা করছিল। গৌতমবাবুর বড় ছেলে রাহুল দাস নিজের ব্যবসার জন্য এক সুদ কারবারীর থেকে চড়া সুদে লক্ষাধিক টাকা ধার করেন। কিন্তু সেই টাকা শোধ করতে না পারায় ওই সুদ কারবারীর লোকজন প্রায়দিনই গৌতমবাবুর বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করত। এমনকি রাহুলকে না পেয়ে তাঁর পরিবারকে হুমকিও দিতো সুদ কারবারীর পাঠানো লোকজন বলে অভিযোগ, যেখানে রাহুল তার পরিবারের সাথে থাকতেন না। এই ঘটনার পর থেকে গৌতমবাবুর বড় ছেলে রাহুলও নিখোঁজ হয়ে যায়। এদিকে, মঙ্গলবার গৌতমবাবু তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে যান। তখন বাড়িতে রোহন একাই ছিল। প্রতিবেশিরা জানান, জনা ত্রিশেক লোকজন রোহনদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করতে শুরু করে। পরে এলাকাবাসীদের প্রতিরোধের মুখে পড়ে তারা এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয়রা জানান এরপরেই রোহন দুর্গাপুর থানায় গিয়ে বিষয়টি জানায়। থানা থেকে ফেরার কিছু সময় পরেই রোহনকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এরপর রোহনের বাবা মাকে সাথে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে রোহনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। রোহনের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
রোহনের বাবার অভিযোগ, টাকা ধার করেছে তার বড় ছেলে। তিনি বা রোহন এর জন্য কোনোভাবেই দায়ী নন। তাহলে সুদ কারবারী তাদের উপর অত্যাচার চালাতো? দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রোহনের পরিবার।
এলাকাবাসীদের অভিযোগ, জুড়ে চলছে বে-আইনি সুদ কারবারিদের দাপাদাপি। করোনা প্রাক্কালে বহু মানুষের অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সুদ কারবারিরা চড়া সুদে টাকা ধার দিয়ে চলেছে। সময় মত টাকা শোধ দিতে না পারলে চলছে অকথ্য গালাগালি থেকে অত্যাচার। মঙ্গলবার এমনই এক ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুরবাসী।

Post Views: 3,742
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN