+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গোষ্ঠীদ্বন্দ্ব, সুকান্ত মিঠুন মঞ্চে, ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মীদের

Ad Image
Ad Image

গোষ্ঠীদ্বন্দ্ব, সুকান্ত মিঠুন মঞ্চে, ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মীদের

admin November 26, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৬ নভেম্বরঃ

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তীর সামনে পেয়ে স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের কর্মীরা । শনিবার সন্ধ্যায় লাউদোহার ঝাঁঝরা কলোনিতে দলের পঞ্চায়েত দলের কর্মী সম্মেলনে ঘটনাটি ঘটে ।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনিতে শনিবার বিকেলে বিজেপি পার্টির পক্ষ থেকে আয়োজিত হয় পঞ্চায়েত কর্মী সম্মেলন । সভাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বীরভূমের বিজেপি বিধায়ক অনুপ সাহা, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই, দলের জেলা সভাপতি দিলীপ দে, মিঠুন চক্রবর্তীর সহ অন্যরা । প্রকাশ্য এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার নানা প্রান্ত থেকে আসা কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক । নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর সভা তে উপস্থিত হন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী-রা । বক্তৃতায় সুকান্ত বাবু রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব হন । বলেন তৃণমূল চারদিকে সন্ত্রাস করছে, ডিসেম্বর মাস আসতে দিন তখন কে কার হাত কাটে তখন দেখা যাবে । বলেন কয়লা, বালি চোরেরা সব জেলে যাবে । ছাড় পাবেনা । রাজ্যের মানুষের টাকা আত্মসাৎ করে রাজ্য সরকার ৫০০ টাকা করে দিচ্ছে । বিজেপি সরকার এলে কথা দিচ্ছি সবাই দু হাজার টাকা করে পাবে । শেষে বক্তৃতা দিতে ওঠেন মিঠুন চক্রবর্তী । বলেন আজ আমি কিছু বলবো না । সবার কথা শুনবো বলে এখানে এসেছি । এরপরেই তিনি মাইক তুলে দিতে বলেন দলের কর্মীদের হাতে । মাইক হাতে নিয়ে বারাবনি থেকে আসা এক মহিলা কর্মী অভিযোগ করেন বিধানসভা ভোটের পর কর্মীরা আক্রান্ত হলেও সে সময় কোন নেতা পাশে এসে দাঁড়ায়নি । সালানপুরের বাসিন্দা বিক্রম নামে এক বিজেপি কর্মী বলেন জেলায় দলের নেতারা তৃণমূল নেতাদের সাথে গোপন আঁতাত করে চলছে । যোগ্যরা দলের সম্মান পাচ্ছে না । দুখীরাম চক্রবর্তী নামে অন্য এক কর্মী অভিযোগ করেন তিনি আগে কিষান মোর্চার সভাপতি ছিলেন তাকে সেই পথ থেকে হাঁটিয়ে অযোগ্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে । স্থানীয় এক বৃদ্ধা মহিলা বলেন স্বামী অসুস্থ ভিক্ষে করে খাই, স্থানীয় নেতাদের কাছে সাহায্য চেয়েও পাইনি । একে একে অন্য কর্মীরাও মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদারদের সামনে ক্ষোভের কথা উগরে দেন । সবার অভিযোগ শোনার পর মিঠুন চক্রবর্তী বলেন দলের উপর ভরসা রাখুন আপনাদের সবার অভিযোগের সমাধান করব । পাশাপাশি তিনি বলেন তৃণমূল রাজ্যজুড়ে সন্ত্রাস করছে, আসলে ওদের দেওয়ার কিছু নেই তাই সন্ত্রাস করে মানুষের মুখ বন্ধ করে রাখতে চাইছে । তবে বেশিদিন এসব চলবে না । রাজ্যে বিজেপির সরকার হবে বলে জানান মিঠুন চক্রবর্তী ।

Post Views: 501
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN