+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঘুর পথে কয়লা শিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে: তপন সেন

Ad Image
Ad Image

ঘুর পথে কয়লা শিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে: তপন সেন

admin December 4, 2023

আমার কথা, অন্ডাল, ৪ ডিসেম্বর:

দীর্ঘদিন ধরে কয়লা শিল্পকে বেসরকারিকরণের চেষ্টা চলছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তা কার্যকর করতে পারছে না কেন্দ্র।‌ কিন্তু ঘুর পথে কয়লা শিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন শ্রমিক সংগঠন সি আই টি ইউ এর সর্বভারতীয় সম্পাদক তথা সিপিআইএম পার্টির পলিটব্যুরো সদস্য তপন সেন।

সোমবার ইসিএল এর বাংকোলা এরিয়ার খান্দরা কোলিয়ারির নাগকাজোড়া ইউনিটে সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউ এর সভা হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তথা সিপিআইএম দলের পলিটব্যুরো সদস্য তপন সেন, প্রাক্তন সংসদ বংশগোপাল চৌধুরী, শ্রমিক নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যরা। এদিন বক্তৃতায় তপন বাবু কয়লা শিল্প বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন ১৯৯১ সালে নরসিমারাও সরকারের আমল থেকে কয়লা শিল্পকে বেসরকারিকরণের চেষ্টা চলছে। কখনো কংগ্রেস সরকার, কখনো জোট সরকার আবার সাম্প্রতিককালে বিজেপির সরকারের আমলেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে পারছে না। তবে ঘুর পথে বিজেপি সরকার কয়লা শিল্পকে বেসরকারি সংস্থা,বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য এমডিও (মাইন ডেভেলপার এন্ড অপারেটর ) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বন্ধ এবং চালু কয়লা খনি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে ধীরে ধীরে সব কোলিয়ারি মালিকদের হাতে চলে যাবে। তাই এই প্রকল্প বাতিলের বিরুদ্ধেও শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তপন বাবু।

Post Views: 457
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN