+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দামোদরের জলে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

Ad Image
Ad Image

দামোদরের জলে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

admin May 11, 2025

আমার কথা, অন্ডাল, ১১ মে:

নদের জলে তলিয়ে মৃত্যু হল মোহাম্মদ আনসার নামে এক কিশোরের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে রামপ্রসাদপুরের বাউরি পাড়া সংলগ্ন নদী ঘাটে। মেশিনের সাহায্যে বালি তোলার ফলে ঘাটটি বিপজ্জনক হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

রবিবার বেলা ১২-টা নাগাদ চারজন বন্ধুর সাথে রামপ্রসাদপুরের বাউরি পাড়া সংলগ্ন দামোদর নদের ঘাটে স্নান করতে যাই নাজিরাবাদের বাসিন্দা বছর ১৭র কিশোর মোহাম্মদ আনসার। স্নান করার সময় পা-হড়কে জলে তলিয়ে যেতে থাকে সে। বিষয়টি লক্ষ্য করে তাকে উদ্ধার করতে বন্ধুরা সাঁতার কেটে তার কাছে পৌঁছায়। জল থেকে তুলে আনা হয় নদের পাড়ে আনসারকে। তার শরীর নেতিয়ে পড়েছে দেখে সেখানেই বুকে চাপ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে বন্ধুরা। কিন্তু তাতে ফল না হওয়ায় প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যায় বন্ধুরা। সেখান থেকে আনসারকে নিয়ে যাওয়া হয় দূর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নদের ঘাট সংলগ্ন বাউরি পাড়ার বাসিন্দারা বলেন মেশিন দিয়ে নদের ঘাট থেকে বালি তোলা হয়েছে। যার ফলে নদের গতিপথ যেমন বদলে গেছে তেমনি ঘাটে তৈরি হয়েছে বড় বড় গর্ত। জল ভর্তি থাকায় গভীরতা বোঝা যায় না। সেই কারণেই ওই কিশোর তলিয়ে যায় বলে অভিযোগ তাদের।

Post Views: 547
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN