শুনানি কেন্দ্রে ব্যাপক উত্তেজনা, রক্তাক্ত তৃণমূল, কাঠগড়ায় বিজেপি
আমার কথা, ২২ জানুয়ারী, আসানসোল:
আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুলের হেয়ারিং সেন্টারে উত্তেজনা। তৃণমূল নেতা ও কর্মীদের মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এমনকি একটি গাড়িতে ভাঙচুর করা হয়।তৃণমূলের নেতৃত্বের অভিযোগ বিজেপির গুন্ডাবাহিনীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত।ঘটনার প্রতিবাদে আসানসোলের ভাঙাপাঁচিলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেশ কিছুক্ষন পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি।



