+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জয়দেব মেলার অস্থায়ী সেতু নিয়ে উত্তেজনা, সেচ দপ্তরের আধিকারিকদের আটকে রাখার অভিযোগ

Ad Image
Ad Image

জয়দেব মেলার অস্থায়ী সেতু নিয়ে উত্তেজনা, সেচ দপ্তরের আধিকারিকদের আটকে রাখার অভিযোগ

admin January 7, 2026

আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ৭ জানুয়ারী :

মকর মেলার অস্থায়ী সেতু নিয়ে তীব্র উত্তেজনা। সেচ দপ্তরের আধিকারিকদের ছিনিয়ে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ। জয়দেব – কেন্দুলির মকর মেলার অজয় নদের উপর অস্থায়ী সেতুর দাবিতে প্রায় মাস খানেক ধরে পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্থায়ী সেতুর পর অস্থায়ী সেতু অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় বহু বছরের রেওয়াজ অনুযায়ি অস্থায়ী সেতু দিয়েই ওপারে যাওয়ার দাবি জানান এপারের বিদবিহার সহ পশ্চিম বর্ধমানের বাসিন্দারা।বীরভূমের জয়দেবে মকড় মেলায় যাওয়ার জন্যে এই অস্থায়ী মন্ত্রী প্রদীপ মজুমদারের আশ্বাসের পরও তৈরি হয়নি। এরপর অস্থায়ী সেতুর কাজ আরম্ভের দাবিতে বিজেপির পক্ষ স্থায়ী সেতুতে তুমুল বিক্ষোভ হয়। বিক্ষোভের জেরে অস্থায়ী সেতুর কাজ আরম্ভ হলেও বীরভূম প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ ওঠে। এই মঙ্গলবার বিকেলে এই অস্থায়ী সেতুর কাজ বন্ধ করতে এলে বীরভূম সেচ দপ্তরের গাড়ি আটকে দিল বিদবিহারের বাসিন্দারা। এই নিয়ে অজয় ঘাটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেচ দপ্তরের অধিকারিকদের ঘটনাস্থল থেকে প্রায় ‘অপহরণ’ করে নিয়ে আসেন ক্ষুব্ধ বাসিন্দারা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে আসে কাঁকসার মলানদিঘি ফাঁড়ি ও ইলামবাজার থানার পুলিশ আসে। বীরভূমের ময়ুরাক্ষী সেচ দপ্তরের আধিকারিকদের চার ঘন্টা ধরে আটকে রেখে চলে বিক্ষোভ। স্থানীয়রা দাবি, দ্রুত কাজ শুরু না হলে বিক্ষোভ চালতে থাকবে। পরে পুলিশের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় সেচ দপ্তরের আধিকারিকদের।

Post Views: 250
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN