সিটি সেন্টারে কোচিং সেন্টারে তুমুল উত্তেজনা, মালিককে চোর স্লোগান
আমার কথা, ৪ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের সিটি সেন্টারের নন্দলাল বীথিতে এক উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার পরীক্ষায় প্রস্তুতির কোচিং সেন্টারকে ঘিরে তুমুল বিক্ষোভ। দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ যখন প্রতিষ্ঠানটির মালিককে আটক করে নিয়ে যাচ্ছিল, তখনই ক্ষুব্ধ অভিভাবকদের মুখে ওঠে চোর চোর স্লোগান। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনার পারদ চড়ে যায়।অভিযোগ, উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার প্রস্তুতির নাম করে অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাস করানো হচ্ছে না। শিক্ষকদের নিয়মিত বেতন না দেওয়ায় অনেক অভিজ্ঞ শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছেন। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি অভিভাবকদের।অভিভাবক সুপ্রিয়া চক্রবর্তীর অভিযোগ, “আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু ঠিকঠাক কোচিং দেওয়া হচ্ছে না। মালিক শিক্ষকদেরও বেতন দিচ্ছেন না বলে ভালো শিক্ষকরা চলে যাচ্ছেন। এখন উনি বলছেন, প্রতিষ্ঠান চালাতে পারছেন না। আমাদের টাকা ফেরত দিতে হবে। সেই দাবিতেই আমরা প্রতিবাদ করছি।”



