+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অজানা জ্বরের আতঙ্ক দুর্গাপুরে, মহকুমা হাসপাতালে ভর্তি ৪২ জন শিশু

Ad Image
Ad Image

অজানা জ্বরের আতঙ্ক দুর্গাপুরে, মহকুমা হাসপাতালে ভর্তি ৪২ জন শিশু

admin September 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ সেপ্টেম্বরঃ

দুর্গাপুর মহকুমা জুড়ে ৪২জন শিশু অজানা জ্বরে আক্রান্ত।দিন কয়েকের ব্যাবধানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জ্বর,সর্দি, কাশি আর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে এই শিশুরা। এদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ৫৫টি বেড রয়েছে এর মধ্যে ৪২টি বেডেই জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা। এর মধ্যে আড়াই মাসের এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানিয়েছেন,শিশুরা ভাইরাল ফিভার নিয়েই ভর্তি হয়েছে,তবুও কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না তারা,আর একসাথে ৪২শিশুর জ্বর সর্দি কাশি বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যাটা বেশ চিন্তার বিষয়। শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সাথে অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম তৈরী করে নজর রাখা হচ্ছে শিশুদের ওপর। এখনি আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে আস্বস্ত করেও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখছে বিশেষজ্ঞ এই টিম।
অন্যদিকে চিকিৎসকরা জানাচ্ছেন আতঙ্কিত না হয়ে আগে শিশুর মা বাবা আরো সচেতন হোক,বিশেষত মায়েরা,কারণ মায়ের সাথে সদ্যোজাতরা বেশিক্ষন থাকছে। যেকোনোরকম সমস্যা হলে অহেতুক আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।এইদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে অসুস্থ শিশুর অভিবাবকরা,আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট তাদের।

Post Views: 6,746
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN