+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রার্থীর প্রচারে এসে নিজের সিনেমার প্রচার করে গেলেন অভিনেত্রী

Ad Image
Ad Image

প্রার্থীর প্রচারে এসে নিজের সিনেমার প্রচার করে গেলেন অভিনেত্রী

admin April 20, 2026

আমার কথা, ২০ এপ্রিল

রাকেশ লাহা, জামুরিয়া:

রাজনৈতিক ময়দানে নেতাদের কাছে জনগণের ভোট যেমন একটা বড় বিষয়, ঠিক তেমনি চলচ্চিত্র জগতে জনগণের সিনেমা দেখাটাও একটি বড় ভোট অভিনেতা-অভিনেত্রীদের কাছে। তাইতো এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে ঐন্দ্রিলা সেন জামুরিয়ায় ভোট প্রচারে এসে রাজনৈতিক মন্তব্যের বদলে অধিক গুরুত্ব দিলেন নিজেদের সিনেমার প্রচারকে।
উল্লেখ্য যে চলতি সপ্তাহের বৃহস্পতিবার প্রথম দফার ভোটে বঙ্গবাসী ইভিএম এর বোতাম টিপে নির্বাচিত করবে তাদের বিধায়ককে। ঠিক তার আগেই প্রতিটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রচারে জোর দিচ্ছেন। তারই মাঝে এদিন সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় যোগদান করলেন বাংলা চলচ্চিত্র জগৎ-এর স্বনামধন্য অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
এদিন বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ জামুরিয়ার কেন্দা পুলিশ ফাঁড়ি মাঠে আয়োজিত জনসভায় যোগদান করেন তিনি।
মঞ্চে পৌঁছাতেই দলের পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক এবং বিশাল আকারের মালা পরিয়ে অভিনেত্রীকে বরণ করে নেওয়া হয়। ঠিক তারপরই মঞ্চে বক্তব্য রাখেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং। এদিন হরে রাম সিং তার বক্তব্যে বিজেপিকে নিশানা করে একের পর এক কড়া মন্তব্য করেন। তবে যাকে দেখার জন্য এবং যার কাছে কিছু শোনার আশায় এদিন জনসভায় বহু সংখ্যক মানুষ জমায়েত করেছিলেন সেই ঐন্দ্রিলা সেন মঞ্চে উঠে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের বদলে নিজের সিনেমার প্রচারকেই অধিক গুরুত্ব দিলেন। এদিন ঐন্দ্রিলা সেন তার বক্তব্যে জানাই , আপনারা হরেনাম সিং কে ভোট দিয়ে জয়ী করবেন ঠিকই তার পাশাপাশি আমাদের নিত্য নতুন যে সিনেমাগুলি আসছে সেগুলি দেখবেন কারণ সেগুলিই আমাদের কাছে সবকিছু । পাশাপাশি এদিন তৃণমূল প্রার্থী হরেরাম সিং কেও তার সিনেমা দেখার আবেদন জানান। আবেদন মঞ্জুরও করেন হরেরাম সিং, তিনি বলেন নিশ্চয়ই দেখব।
তবে এক প্রকার বলাই চলে এদিনের রাজনৈতিক জনসভায় দলীয় আলোচনার বদলে উপস্থিত অভিনেত্রীর মুখ থেকে উঠে আসা চলচ্চিত্রের কথা শুনে আগামী নির্বাচনে ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে সেটা এখন সময়ের অপেক্ষা।

Post Views: 179
Ad Image
আজকের খবর
BREAKING! দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে বিএলওদের বিক্ষোভ
পশ্চিম বর্ধমান April 22, 2026
দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে বাড়ছে ভিড়, পরিদর্শনে জেলা শাসক
পশ্চিম বর্ধমান April 22, 2026
BREAKING! বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙচুর বাইক, লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 21, 2026
প্রার্থীর প্রচারে এসে নিজের সিনেমার প্রচার করে গেলেন অভিনেত্রী
পশ্চিম বর্ধমান April 20, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN