+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সৃজনী সংলগ্ন এলাকা সেজে উঠল ৫৪টি পথবাতিতে, সৌজন্যে দুর্গাপুর নগর নিগম

Ad Image
Ad Image

সৃজনী সংলগ্ন এলাকা সেজে উঠল ৫৪টি পথবাতিতে, সৌজন্যে দুর্গাপুর নগর নিগম

admin June 12, 2025

আমার কথা, দুর্গাপুর, ১২ জুনঃ

এক সময় বেশ ঘটা করে ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হয়েছিল শহরের প্রানকেন্দ্র সিটিসেন্টার এলাকায়। কিন্তু সেগুলি ঠিক মতো কাজ করছিল না বেশ কিছুদিন যাবৎ। অথচ সিটিসেন্টারের মতো ব্যস্ততম এলাকার সৃজণী প্রেক্ষাগৃহ সংলগ্ন নজরুল ইসলাম সরণীর মতো গুরুত্বপূর্ণ রাস্তা সন্ধ্যে হলেই অন্ধকারে ডুবে যেতো। তাই ওই রাস্তাটিকে জনসাধারণের জন্য আলোকজ্জ্বল করে তোলা উচিত আর তা অনুধাবন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। সেই মতো বুধবার নজরুল ইসলাম সরণীর বিকল ত্রিফলা সরিয়ে দিয়ে সেখানে নতুন পথবাতির উদ্বোধন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা, রাখি তেওয়ারি সহ দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়াররা। চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন এর আগে এই এলাকায় ত্রিফলা লাইট লাগানো হয়েছিল। বর্তমানে সেগুলি ঠিক মতো কাজ না করায়, নতুন করে এই এলাকায় ৫৪ টি নতুন পথবাতি সাড়ে আঠাশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। নতুন এই পথবাতি লাগানো রাস্তাটি আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। এরফলে এই এলাকা দিয়ে নিত্যদিন যাতায়াতকারী মানুষজন উপকৃত হবেন।

Post Views: 258
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN