BREAKING! দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়লেন বিক্ষুব্ধ আশাকর্মীরা
আমার কথা, ২২ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেলেন আশা কর্মীরা। মুলগেটের সামনে বিক্ষোভকারী আশা কর্মীরা, মহকুমা শাসক দপ্তরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সাথে এবং মহকুমা শাসকের দপ্তরের কর্মীদের সাথে বচসা। তারপরশুরু আশা কর্মীরা গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। মহকুমা শাসক দপ্তরের ভেতর কলাপসিবল গেটের সামনেও শুরু হয় ধাক্কাধাক্কি। চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
আশা কর্মীরা বলেন,”আমাদের ন্যায্য অধিকারের দাবিতে বুধবার স্বাস্থ্য ভবনে আন্দোলন ছিল। কিন্তু আমাদের কর্মীদের আটকে রাখা হয় বিভিন্ন জায়গায়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। দ্রুত আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”



