+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ দুর্গাপুরে ব্যাংক আধিকারিকের

Ad Image
Ad Image

স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ দুর্গাপুরে ব্যাংক আধিকারিকের

admin September 6, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ সেপ্টেম্বরঃ

কাঁকসা থানার বামুনাড়া এলাকার একটি আবাসনে নিজের স্ত্রীকে কুকুরের বেল্ট গলায় লাগিয়ে ফাঁস দিয়ে হত‍্যার ঘটনার ম‍্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হল। সোমবার দুপুরে কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য মৃতদেহ খতিয়ে দেখতে হাজির হন কাঁকসা থানায়। এছাড়াও পুলিশ আধিকারিকরা ছিলেন এদিন থানা চত্বরে। খবর পেয়েই ওড়িশা থেকে মৃতার পরিবারের আত্মীয়স্বজন এসে উপস্থিত হয় কাঁকসা থানায়। ব্যাংক ম্যানেজারের কীর্তিতে চাঞ্চল্য ছড়ায় গোটা কাঁকসা জুড়ে। এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সহকারি ম্যানেজার বাড়ির পোষা কুকুরের গলার বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে নিজের স্ত্রীকে হত্যা করেছে বলে রবিবার রাত্রে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যাংক ম্যানেজার। রবিবার রাত্রে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর আগে শুরু হয় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। ধৃত ব্যাংক ম্যানেজারের নাম বিপ্লব পারীদা, মৃতার নাম ইপ্সা প্রিয়দর্শিনী। বিপ্লব পারীদা মায়াবাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহকারী ম্যানেজার। দুজনেই কটকের বাসিন্দা, ২০১৯ সালে বিয়ে হয়েছিল তাদের। গত তিন মাস ধরে বামুনাড়ার আবাসনে ভাড়া নিয়ে থাকছিলেন তারা। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল রাত্রে স্ত্রীকে খুন করার পর ব্যাঙ্ক ম্যানেজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিজেই বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতার পরিবারের অভিযোগ টাকার জন্য স্ত্রীকে চাপ দিতো তার স্বামী। টাকার জন্যই তাকে হত্যা করেছে বলে অভিযোগ মৃতার পরিবারের।

Post Views: 4,823
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN