+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্ত্রীকে কিভাবে খুন করলেন বামুনাড়ার ফ্ল্যাটে গিয়ে পুলিশকে দেখালেন ব্যাংক আধিকারিক

Ad Image
Ad Image

স্ত্রীকে কিভাবে খুন করলেন বামুনাড়ার ফ্ল্যাটে গিয়ে পুলিশকে দেখালেন ব্যাংক আধিকারিক

admin September 9, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ সেপ্টেম্বরঃ

স্ত্রী ইপ্সাকে কিভাবে নিজের হাতে খুন করেছিলেন ব্যাংক আধিকারিক বিপ্লব পরিদা তা পুনর্নিমাণ করে দেখালেন বৃহস্পতিবার। এদিন পুলিশ তাকে সাথে করে বামুনাড়ার ফ্ল্যাটে নিয়ে যায়।
এদিন দুপুরে ফ্ল্যাটে ওই ব্যাংক আধিকারিককে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। সেখানে গিয়ে বিপ্লব পুলিশকে জানায় রাত ১১টা নাগাদ যখন তার স্ত্রী গভীর ঘুমে ঠিক তখন ঘরের মেঝেতে পড়ে থাকা কুকুরের বেল্ট ইপ্সার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে।
পুরো বিষয়টি তাদের ঘরেই রাখা একটি সফট টয়কে মেঝেতে রেখে কিভাবে ইপ্সাকে খুন করে তা দেখায়। দেখাতে গিয়ে বারে বারে বিপ্লবের মাথা ঘুরে যাচ্ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল সে অসুস্থতা বোধ করছিল।
উল্লেখ্য, দুর্গাপুরের মামড়া বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার ওড়িশার বাসিন্দা বিপ্লব পরিদা নিজের হাতে স্ত্রী ইপ্সা প্রিয়দর্শনীকে খুন করে। খুনের পর কাঁকসা থানায় এসে আত্মসমর্পণ করে বিপ্লব। খুনের কারন বলতে গিয়ে বিপ্লব জানায়,২০১৮ সালে ওড়িশার বাসিন্দা ইপ্সার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইপ্সা তাকে বিদেশ ঘোরানোর জন্য ও ফ্যাশন ডিজাইনিং কোর্স করানোর জন্য চাপ দিত। এই নিয়ে নিত্য অশান্তি করত সে। তা সহ্য করতে না পেরেই স্ত্রীকে খুন করে৷
যদিও অন্য কথা বলছেন মৃতার পরিবার। তারা অভিযোগ করেন যে বিয়ের সময় বিপ্লবকে প্রচুর যৌতুক দিলেও ওড়িশাতে ফ্ল্যাট কেনার জন্য ইপ্সাকে ৩০ লক্ষ টাকা তার বাপের বাড়ি থেকে আনার জন্য চাপ সৃষ্টি করছিল বিল্পব। তার থেকেই এই খুন।

Post Views: 2,975
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN