+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঋণের টাকা পরিশোধ না করায় তিনতলা মার্কেট দখল নিলো ব্যাঙ্ক

Ad Image
Ad Image

ঋণের টাকা পরিশোধ না করায় তিনতলা মার্কেট দখল নিলো ব্যাঙ্ক

admin August 16, 2024

আমার কথা, অন্ডাল, ১৬ আগস্ট:

২০১৭ সালে ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকা লোন নেন চম্পা চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। সেই টাকা বিনিয়োগ করে উখড়া এনএসবি রোডে তৈরি করেন বিশাল তিন তলা মার্কেট কমপ্লেক্স (লর্ড ইন্টেরিও )। কিন্তু লোনের টাকা শোধ না করার অভিযোগ ওঠে ব্যবসায়ীর বিরুদ্ধে। ৩৫ লক্ষ টাকার লোন সুদে আসলে বর্তমানে দাঁড়িয়েছে ৫১ লক্ষ টাকাতে। ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে বেশ কয়েকবার লোন শোধ করার সুযোগ দিলেও তিনি তা করেননি বলে অভিযোগ। এরপরে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে জেলা শাসকের নির্দেশে শুক্রবার উখড়া বাজারে ব্যবসায়ীর মার্কেট কমপ্লেক্সের (দোকান ঘর) দখল নিল ব্যাংক। ১২৮৪ স্কোয়ার ফিটের তিন তলার গোটা মার্কেটটি এদিন সিল করে নিজেদের দখলে নিলো ব্যাংক কর্তৃপক্ষ।

এদিন বেলা ১২-টা নাগাদ ঘটনাস্থলে হাজির হন ব্যাংক আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আধিকারিকদের সাথে উপস্থিত ছিল পুলিশও।

ইন্ডিয়ান ব্যাঙ্ক এর পক্ষে সংগ্রাম সিং জানান এদিনের রিকভারি প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংকের উখরা শাখার আধিকারিক রাকেশ কুমার, প্রবীণ কুমার সাউ (চিফ ম্যানেজার) রিকভারি আধিকারিক রাজীব ব্যানার্জি সহ অন্যরা। অন্যদিকে লোন খেলাপির অভিযোগে অভিযুক্ত চম্পা চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Post Views: 2,240
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN