+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার বুদবুদে

Ad Image
Ad Image

দুর্গাপুরে নিখোঁজ পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার বুদবুদে

admin May 9, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯মেঃ

অবশেষে বাড়ি ফিরলেন দুর্গাপুরের বাসিন্দা নিখোঁজ পুলিশকর্মী তরুণ দাস(৫৮)। তবে ফিরল তাঁর নিথর দেহ। নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় ঘন্টা দশেক বাদে তরুনবাবুর মৃতদেহ উদ্ধার হয় বুদবুদে ২নং জাতীয় সড়কের উপর থেকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল শনিবার সকাল ৮.৩০ নাগাদ বুদবুদে জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় মৃত একটি দেহ পাওয়া যায় যার শরীরের উপরের অংশে আঘাত এত বেশি ছিল যে সঠিক ভাবে চেহারা বোঝা যাচ্ছিল না। এরপর দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে তরুনবাবুর নিখোঁজের বিষয়টি যেহেতু থানায় জানানো হয়েছিল সেহেতু মৃতদেহ উদ্ধার হওয়ার পরে তরুনবাবুর পরিবারকে খবর দেওয়া হয় দেহটি শনাক্ত করার জন্য। তরুনবাবুর পরিবার হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে জানান মৃতদেহটি তরুনবাবুরই।
প্রসঙ্গতঃ গত শুক্রবার সকাল ১০টা নাগাদ দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান তরুন দাস নামে দুর্গাপুরের সিটি সেন্টারের আলাউদ্দিন খান বিথির বাসিন্দা তরুন দাস নামে ওই পুলিশকর্মী। বাড়ি থেকে বেরোনো সময় তিনি ঘরে নিজের হাতের আংটি থেকে শুরু করে মোবাইল ফোন রেখে যান। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও তরুনবাবু বাড়ি না ফেরায় সিটি সেন্টার ফাঁড়িতে মিসিং ডায়েরী করে তরুনবাবুর পরিবার।
তরুন দাস আসানসোলে পুলিশর ওয়ারলেস বিভাগে কর্মরত ছিলেন।
তবে তরুনবাবুর এই মৃত্যুকে কেন্দ্র করে তৈরী হয়েছে রহস্য। উঠছে নানা প্রশ্ন। তবে পরিবার সুত্রে জানা গিয়েছে কিছু পারিবারিক কারনে কিছুদিন ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন ওই পুলিশকর্মী। তবে মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 3,551
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN