+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শ্মশান থেকে তুলে আনা হল পবিত্রর মৃতদেহ, অগ্নিগর্ভ গোটা এলাকা

Ad Image
Ad Image

শ্মশান থেকে তুলে আনা হল পবিত্রর মৃতদেহ, অগ্নিগর্ভ গোটা এলাকা

admin March 21, 2024

আমার কথা, কাঁকসা, ২১ মার্চঃ

পবিত্র খুনের ঘটনায় ফের আগুন জ্বললো এলাকায়। পোড়ানো হল মদের ঠেক। অভিযক্ত শম্ভূ দাসের দুই ছেলের ফাঁসির দাবি তুলে সরব হলেন পবিত্রর পরিবার। শ্মশান থেকে পবিত্রর মৃতদেহ তুলে এনে বিক্ষোভে সামিল হলেন এলাকার লোকজন। পরিতস্থতি সামাল দিতে উত্তরপাড়া এলাকায় কাঁকসা থানার পুলিশ পৌঁছোলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

কাঁকসার গোপালপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ মৃত তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসের দেহ ময়নাতদন্তের পর গোপালপুর উত্তর পাড়ায় বাড়িতে পৌঁছতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকায়। উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত শম্ভু দাসের ভাই বিষু দাসের ব্যবসার গোডাউনের সামনে মদের ঠেকে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে গ্রামের কয়েকশো মহিলারা অভিযুক্ত শম্ভু দাসের বাড়ি ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ। পরিবারের সদস্যরা বলেন শম্ভু দাস বিজেপি করে যার কারনেই পবিত্রকে পিটিয়ে মারা হয়েছে।

এদিকে মৃতদেহ বাড়ি থেকে শ্মশানে সৎকার করতে গেলেও ফের শ্মশান থেকে মৃতদেহ দেহ উঠিয়ে আনা হয় শম্ভু দাসের বাড়ির সামনে। সেখানে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। যতক্ষণ না পুলিশ শম্ভু দাসকে গ্রেফতার করেছে ততক্ষণ ধরে এলাকার মানুষ মৃতদেহ সৎকার করবে না বলে জানিয়েছেন।

প্রসঙ্গকতঃ এলাকায় সুদ ব্যবসায়ী শম্ভূ দাসের বাড়ির সামনে থেকে ভোর তিনটে নাগাদ উদ্ধার হয় পবিত্র বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ। পবিত্রর সারা শরীরে মারধরের চিহ্ন সাথে গলায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পবিত্রর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন রাতে পবিত্র একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। এদিকে রাত ১টা নাগাদ পবিত্রর ফোন থেকে তার এক বন্ধুর কাছে ফোন যায় যাতে পবিত্র তাঁকে বাঁচানোর কথা বলে সাথে শম্ভূ দাসের নাম উল্লেখ করে। এদিকে ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায় শম্ভূ দাস সহ তার পরিবার। উত্তেজিত এলাকাবাসীরা শম্ভূ দাসের বাড়িতে চড়াও হয়ে একটি গাড়ি ও বাড়ির একাংশে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় লাগে রাজনৈতিক রঙ। পবিত্রকে নিজেদের কর্মী বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে আর এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। শম্ভূ দাসের সাথে বিজেপির যোগসুত্র আছে বলেও এলাকাবাসীরা দাবি করেন। অপরদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত কিছু অস্বীকার করা হয়। তবে পুলিশ সুত্রে জানা গিয়েছে, পবিত্রর সাথে শম্ভূ দাসের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল আর সেই কারনেই সম্ভবতঃ এই হত্যাকান্ড। যদিও স্থানীয়রা জানান, শম্ভূ দাস সুদের কারবার করে আর পবিত্রকে খুনের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে।

 

Post Views: 4,446
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN