+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপূজোয় এখনো আসেনি ডাক , দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঢাক শিল্পীরা

Ad Image
Ad Image

দুর্গাপূজোয় এখনো আসেনি ডাক , দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঢাক শিল্পীরা

admin September 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৩সেপ্টেম্বরঃ

কাশফুল, ঢাকের বোল, মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে শুরু হয়ে গেছে মায়ের বোধন। মাঝে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আপামোর বাঙালি মেতে উঠবে দূর্গা উৎসবে। কিন্তু এই উৎসবের আবহেও মন ভালো নেই ঢাক শিল্পীদের। বিভিন্ন মণ্ডপ থেকে এখনো অনেক শিল্পী ডাক পায়নি। ডাক আসবে কি আসবে না সে আশঙ্কাতেই দিন কাটছে শিল্পী ও তাদের পরিবারের।

করোনা অতিমারির কারণে দেশে হয়েছে দীর্ঘ লকডাউন। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এখন চলছে আনলক পর্ব। তবে সবকিছু কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে নেই কোনো  নিশ্চয়তা। লকডাউন এর ফলে অনেকে কাজ হারিয়েছে, বাধ্য হয়ে অনেকের বদলে গেছে জীবিকা, আবার অনেকের জীবনে তৈরি হয়েছে অনিশ্চয়তায়। ঢাক শিল্পীদের জীবনও ব্যতিক্রম নয়। করোনার প্রভাব পড়েছে তাদের জীবিকাতেও। তাই পূজার মৌরসুমেও মন ভালো নেই ঢাক শিল্পীদের। লাউদোহা ব্লকের গৌরবাজার গ্রামের শিল্পীরা এমনটাই জানালেন। এই গ্রামের উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও বাদ্যকর পাড়ায় বসবাস করেন প্রায় দুশোটি ঢাক শিল্পী পরিবার। ঢাক বাজানোই হচ্ছে তাদের প্রধান জীবিকা। বংশ পরস্পরায় তারা এই শিল্পের সাথে যুক্ত।

সত্তর বছরের প্রবীন শিল্পী বেনু বাদ্যকর, গোসাই বাদ্যকর, সমীরণ বাদ্যকর জানান- বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় বিভিন্ন পূজো অনুষ্ঠানে ডাক পান তারা ঢাক বাজানোর জন্য। এই পেশার উপার্জন থেকেই চলে সংসার। বংশ পরস্পরায় তারা এই কাজ করে আসছেন বেশ কয়েক পুরুষ ধরে। কিন্তু করোনা অতিমারির কারনে এ বছর প্রভাব পড়েছে তাদের পেশায়। স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্ভে কোনো মতে হচ্ছে বিভিন্ন পূজা অনুষ্ঠান। জমায়েত হতে পারে এই আশঙ্কায় সেইসব পূজা অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না ঢাকিরা। শিল্পী বেনু বাদ্যকর বলেন দুর্গাপুজোর আশায় অপেক্ষায় থাকি সারা বছর । কারণ এই সময়ে ঢাকিদের চাহিদা থাকে বেশি। উপার্জনও হয় ভালোই। বিভিন্ন জায়গার পুজো কমিটি থেকে ডাক আসে। কিন্তু এই বছর অনেক শিল্পী ই এখনো পর্যন্ত  ডাক পায়নি। স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পুজোর অনুষ্ঠান হলে এবছর ডাক পাওয়ার আশাও কম বলে জানান তিনি। তবে শেষ মুহূর্তে হলেও মা দুর্গার কৃপাদৃষ্টি তাদের উপর পড়বে বলে আশা শিল্পীদের।

এ প্রসঙ্গে এলাকার তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় জানান গৌড়বাজার গ্রামের দুশোটি শিল্পী পরিবারের মধ্যে ৬০টি পরিবার রাজ্য সরকারের তরফ থেকে শিল্পী ভাতা পান প্রতিমাসে। অন্য পরিবারগুলিও যাতে এই সুবিধা পায় সেই বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। যদি কোন শিল্পী দুর্গাপূজার সময় ডাক না পান তাহলে সেই সব শিল্পীদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Post Views: 1,025
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN