+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জামুরিয়ায় অনুন্নয়ণের অভিযোগ তুলে পথে বসে প্রতিবাদ খোদ প্রার্থীর

Ad Image
Ad Image

জামুরিয়ায় অনুন্নয়ণের অভিযোগ তুলে পথে বসে প্রতিবাদ খোদ প্রার্থীর

admin April 19, 2026

আমার কথা, ১৯ এপ্রিল

রাকেশ লাহা, জামুরিয়া:

পাঁচ বছরে জামুড়িয়ায় উন্নয়নের নামে শুধুই হয়েছে প্রহসন, রাস্তা আজ পানাপুকুরে পরিণত হয়েছে– ভোটের মুখে এমনই অভিযোগ তুলে পথে বসলো জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি ও দলের কর্মী সমর্থকরা। বঙ্গে আসন্ন প্রথম দফার নির্বাচনের আগে এটিই শেষ রবিবার। তাই প্রতিটি রাজনৈতিক দল যখন তারকা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে দলের প্রার্থীকে নিয়ে রবিবাসরীয় প্রচারে মজেছে ঠিক সেই আবহে জামুরিয়া বিধানসভার বুকে ৫ বছরে উন্নয়নের টোটকা সামনে রেখে যে প্রহসন হয়েছে তার ছবি সামনে রেখে পথে বসলো এনসিপি।
এদিন ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় থেকে জামুরিয়া বাজার যাওয়ার প্রধান রাস্তার ইকরা মোড়ে বেহাল রাস্তার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লো এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি সহ দলের নেতৃত্ব ও কর্মীরা।
এদিন দফায় দফায় জামুরিয়া বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও তার পুত্র প্রেম পাল সিং হাঁটাও জামুরিয়া বাঁচাও স্লোগান তোলেন এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি সহ উপস্থিত সকলে।

প্রসঙ্গে প্রার্থী রিয়া মুখার্জি জানান , জামুরিয়ার বিধায়কের আসনে এতদিন বসে থাকা হরেরাম সিং কখনো এই রাস্তা দিয়ে পার হননা , এই রাস্তা দিয়ে পার হতে হয় আমাদের মতন সাধারণ মানুষজনকে। তাই এই রাস্তাকে নিয়ে সাধারণ মানুষের কতটা দুর্ভোগ সেটা তিনি কিভাবে জানবেন ? চাকদোলা মোড় থেকে জামুরিয়া বাজার যাওয়া এই রাস্তাটির একাধিক জায়গা খানাখন্দে ভরা সেগুলিতে বর্তমানে জল জমে পুকুরের আকার ধারণ করেছে। তার উপর আবার এই ভঙ্গপ্রায় রাস্তার উপর হেভিওয়েট যান চলাচলের কারণে আরো দুর্বিষহ হয়ে উঠছে রাস্তার অবস্থা যা সাধারণের কাছে একপ্রকার মরণ ফাঁদ।

প্রার্থী রিয়া মুখার্জি আরো জানান হরে রাম সিং বড় বড় বাতেলা দেন জামুরিয়ায় কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তার ব্যাপক উন্নয়ন করেছি, কিন্তু চাকদোলা থেকে জামুরিয়া বাজার যাওয়ার প্রধান রাস্তার যা অবস্থা সেটাই কি আসল উন্নয়নের চিত্র ?
তিনি বলেন আজ জামুরিয়ায় রাস্তার দুরাবস্থা, পানীয় জলের সংকট, কর্মসংস্থানের অভাব, তাহলে পাঁচ বছর ক্ষমতায় থেকে কি করলেন প্রাক্তন বিধায়ক হরেরাম সিং ? তার জবাব আমরা চাই ।
অন্যদিকে এনসিপির প্রেসিডেন্ট আকাশ ঘটক তার বার্তায় জানান , বিগত দেড় বছর ধরে জামুরিয়ার বিদায়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর কুকীর্তি নিয়ে বহুবার সোচ্চার হয়েছি।
জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং ও তার ছেলে প্রেম পাল সিং এই জরাজীর্ণ রাস্তায় পাঁচ বছরে কখনো যাওয়া আসা করেনি। তারা দলের কেন্দ্রীয় কার্যালয় যান জাতীয় সড়ক ধরে। আর সাধারণ মানুষ জীবন বাজি দেখে জড়াজীর্ণ রাস্তায় নিত্যদিন পারাপার করছে। এই পাঁচ বছরে জামুরিয়ার প্রাক্তন বিধায়ক কোনোরকম কোনো কাজ করেনি বরং লুটপাট চালিয়েছে এবং সেই লুটপাটের প্রধান কান্ডারী প্রাক্তন বিধায়ক হরেরাম সিং-এর পুত্র প্রেমপাল সিং।
আকাশ ঘটক আরো জানান, জামুরিয়ার মানুষ যদি আগামী নির্বাচনে ৬ নম্বর বোতামটিপে এনসিপি প্রার্থী রিয়া মুখার্জিকে জয়ী করে তাহলে আমরা কথা দিচ্ছি বিগত পাঁচ বছরে যে কাজ জামুরিয়ায় হয়নি তা আমরা এক বছরে করে দেখাবো।
অন্যদিকে পথ চলতি সাধারণ মানুষেরও একই দাবি পরিবর্তন করেছিলাম এই কারণে যেন উন্নয়ন হয়। কিন্তু পাঁচ বছরে উন্নয়ন তো দূরের কথা বরং দূষণ , পানীয় জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা ইত্যাদি ভোগ করেছি।
বর্তমানে ভোটের মুখে এনসিপির এমন বিক্ষোভকে কেন্দ্র করে এখন সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি।

Post Views: 350
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN