সরকারী প্রকল্পের প্লাস্টিকের ট্যাপ কল লাগাতে খরচ প্রায় চার লক্ষ টাকা? প্রশ্ন বিরোধীদের
আমার কথা, ৬ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
সরকারী প্রকল্পের প্লাস্টিকের ট্যাপ কল লাগাতে খরচা প্রায় চার লক্ষ টাকা?খরচের এই বহর নিয়ে শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিরোধীদের।
সোনার নয় প্লাস্টিকের একটি ট্যাপ লাগাতে খরচ দেখানো হয়েছে প্রায় চার লক্ষ টাকা। নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি পোষ্ট করে শাসক দলকে নিশানা বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যাকে নিয়ে হুলুস্থুল কান্ড দুর্গাপুরে। ঘটনাটা কি? এবার সেটা জানা যাক। দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের এএসবি প্লটে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একটি প্লাস্টিকের ট্যাপ কল লাগানো হয়েছে, আশপাশ এলাকার জলের সংকট মেটাতে এই পরিষেবা শুরু করেছে দুর্গাপুর নগর নিগম। কিন্তু বিতর্ক তৈরী হয় প্রকল্পের বোর্ডে খরচের অঙ্ক হিসেব দেখে, যেখানে এই অঙ্কটা প্রায় ৩ লক্ষ ৯১ হাজার ৭৫১ টাকা। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি দিয়ে প্রশ্ন তোলেন একটা প্লাস্টিকের কল লাগাতে এতো খরচা? শাসক দলকে এই ইস্যুতে নিশানা করেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপার্সন ধর্মেন্দ্র যাদবের বক্তব্য এতে কোনো দুর্নীতি নেই বিজেপি মিথ্যে প্রচার করছে মিডিয়ার আলোয় আসার জন্য, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন তৃণমূল জেলা নেতৃত্ব। সরকারী প্রকল্পর খরচের বহর দেখে একযোগে শাসকের বিরুদ্ধে সুর চড়ালো সিপিআইএম নেতৃত্ব।



