+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নদীয়ার নাবালিকাকে দুর্গাপুরে আটকে রেখে দেহ ব্যবসা করানোর অভিযোগে গ্রেফতার দম্পতি

Ad Image
Ad Image

নদীয়ার নাবালিকাকে দুর্গাপুরে আটকে রেখে দেহ ব্যবসা করানোর অভিযোগে গ্রেফতার দম্পতি

admin May 23, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩মেঃ

নাবালিকাকে দিয়ে বলপূর্বক দেহ ব্যবসার কাজ করানোর অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল কাঁকসা পুলিশ। রবিশঙ্কর চুনাকর ও পিঙ্কি চুনাকর নামে ওই দম্পতিকে আদালতে পেশ করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে আনুমানিক ষোলো বছর বয়সী ওই নাবালিকা নদীয়ার তেহট্টের বেতাইয়ের নতুনপাড়ার বাসিন্দা। মেয়েটি সেখানে বিউটি পার্লারে কাজ করতো। ওই নাবালিকার সাথে একটি ছেলের পরিচয় হয় ফোনের মাধ্যমে। বাড়ে ঘনিষ্ঠতা। বড় শহরে বড় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকা ওই যুবক নিয়ে যায় বর্ধমান শহরে৷ এরপর সেখানে ওই নাবালিকাকে দিয়ে দেহ ব্যবসার কাজ করানো শুরু হয়। এরপর দিন কুড়ি আগে ওই নাবালিকাকে তুলে দেওয়া হয় চুনাকর দম্পতির হাতে।
দুর্গাপুরের বেনাচিতির অরবিন্দপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো এই চুনাকর দম্পতি। বাড়িতে পরিচারিকার কাজ পাশাপাশি বিভিন্ন হোটেল, বিউটি পার্লারে ওই নাবালিকাকে পাঠানো হতো দেহ ব্যবসার কাজে। গতকাল অর্থাৎ শনিবার ভোরে তিনজন ব্যাক্তি ওই নাবালিকাকে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল বর্ধমানের উদ্দ্যেশ্যে। বাঁশকোপা টোলপ্লাজার কাছে ওই নাবালিকা বমি পাচ্ছে অজুহাতে গাড়ি থেকে নামে। এরপরেই সে দৌড়ে পালাতে থাকে। সেই সময় ওই এলাকায় কর্তব্যরত কাঁকসা ট্রাফিক পুলিশের নজরে বিষয়টি আসতেই তারা মেয়েটির পথ আটকায়। এদিকে কাঁকসা থানাতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে অবস্থা বেগতিক বুঝে গাড়ি নিয়ে ওই তিন ব্যাক্তি পালিয়ে যায়। কাঁকসা থানার পুলিশের কাছে এরপর ওই নাবালিকা বিষয়টি পুরো খুলে জানায়। নাবালিকার বয়ানের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ নদীয়া পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর গতকাল দুপুরে নদীয়ার পুলিশ, কাঁকসা থানার পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশ এক সাথে চুনাকর দম্পতির বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। ওই চুনাকর দম্পতিকে পুলিশ জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে এই ঘটনার পেছনে আরো কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা। পাশাপাশি ওই নাবালিকার পরিবারকেও খবর পাঠানো হয়েছে।

Post Views: 5,852
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN